হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

শুক্রবার (২৮ অগস্ট) সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। সূত্রের খবর, বাড়িতে ঢুকে তাঁকে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাখি পূর্ণিমার দিন মালদহে মর্মান্তিক ঘটনা! ইংরেজবাজারে গলা কেটে খুন কলকাতার ব্যাবসায়ীকে। জানা গিয়েছে, গতকাল বৃহস্পতিবার (২৭ অগস্ট) রাতে কলকাতার যাদবপুরের বাড়ি থেকে ইংরেজবাজারের বাড়িতে ফেরেন ওই ব্যবসায়ী। শুক্রবার (২৮ অগস্ট) সকালে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয় ঘর থেকে। সূত্রের খবর, বাড়িতে ঢুকে তাঁকে খুন করেছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ইংরেজবাজারের গৌড় সংলগ্ন দুই নম্বর গভর্নমেন্ট কলোনিতে।

নিহত ব্যবসায়ীর নাম, অর্ণব সেন ওরফ পল্টু (৬০)। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তবে সবথেকে আশ্চর্যজনক বিষয় ছিল, দেহ উদ্ধারের সময় ব্যবসায়ীর হাতে রাখি বাঁধা ছিল। তা দেখেই তদন্তকারীদের অনুমান, শুক্রবার সকালেই তাঁকে খুন করা হয়েছে। পরিবার সূত্রে খবর, ব্যবসার কারণে বৃদ্ধ কলকাতার যাদবপুরে থাকেন। সেখানে হলুদের ব্যবসা রয়েছে তাঁর। মালদহেও তাঁর তিনতলার একটি বাড়ি রয়েছে। সেই বাড়ির একতলায় তাঁর ঘর।  অর্ণব বিয়ে করেননি। আজ সকালে তাঁর ঘর থেকেই রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে বৃদ্ধর। তাঁর বাড়ির দোতলা এবং তিনতলায় অন্য আত্মীয়রা থাকেন। রাখি উপলক্ষে বৃহস্পতিবার রাতে মালদার বাড়িতে ফিরেছিলেন তিনি। তার পরেই ওই ঘটনা। পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।  সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা তাঁকে খুন করল, তা জানতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

পুলিশের অনুমান, শুক্রবার সকালে ডাকাতির উদ্দেশ্যে অর্ণবের বাড়িতে ঢুকেছিল দুষ্কৃতীরা। বাধা দিতেই অর্ণবকে খুন করা হয়েছে। ঘরের জিনিসপত্রও লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। সাতসকালে শহরের অভিজাত এলাকায় এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। অবিলম্বে দুষ্কৃতীদের খুঁজে বার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। 

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪