তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: একই সপ্তাহের মধ্যেই জোর ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। যার ফলে রাজ্যসভাতে আরও দুর্বল হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে গত সোমবার দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। এবার সেই পথে হেঁটেই সাংসদ পদ ছাড়লেন অসমের জনপ্রিয় নেতা (প্রয়াত) সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা। আর এর ফলে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভাতে আরও শক্তি কমে গেল তৃণমূলের। এমনটাই মত রাজনৈতিক মহলের। তবে শুধুই সাংসদ পদ নয়, তৃণমূল কংগ্রেসও ছেড়ে দিয়েছেন অসমের এই নেত্রী।

আরও পডুন: বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

২০২১ সালের বাংলার বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর ভিন রাজ্যে সংগঠন বিস্তারে নজর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেই কারণেই কংগ্রেস থেকে ভাঙিয়ে তৃণমূলে নিয়ে আসা হয় অসমের নেত্রী সুস্মিতা দেবকে। তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতে বিশেষ করে অসম-ত্রিপুরাতে সুস্মিতাকে সামনে রেখে সংগঠনের বিস্তার করতে থাকে ঘাসফুল শিবির। যদিও অসম হোক কিংবা ত্রিপুরা, কোথাও শিকে ছেড়েনি তৃণমূলের। উল্টে তৃণমূলে এসে নিজের আখেড়ই গুছিয়ে গিয়েছেন সুস্মিতা। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূলের ভরাডুবি হতেই এবার মোহভঙ্গ হয়েছে সুস্মিতার। সূত্রের খবর, রাজ্যসভার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সদস্য পদেও ইস্তফা দিয়েছেন তিনি। সেই ইস্তফা পত্র তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়েও দিয়েছেন সুস্মিতা। 

অপরদিকে একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছে সুস্মিতা দেবকে। তারপরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে এবার ঘাসফুল ছেড়ে পদ্মফুলের পথে সন্তোষ কন্যা! যদিও সেই বিষয়ে মুখ খুলতে দেখা যায়নি সুস্মিতাকে। তৃণমূল ছাড়ার বিষয়ে সন্তোষ কন্যা বলেন, ‘অনেক ঘটনা রয়েছে, পরে সাংবাদিক সম্মেলন করে জানাব কেন এই সিদ্ধান্ত আজ নিলাম। কোন দলে যোগ দেব সেটা আমার সিদ্ধান্ত। তৃণমূলে কি হচ্ছে, কেন হচ্ছে আমার জানা নেই। ওদের অনেক সাংসদ ও বিধায়ক রয়েছেন তাঁদের জিজ্ঞাসা করুন।’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হানায় নিহত ১২, আহত একাধিক

তন্দুর ছাড়াই বাড়িতে বানান ধাবার মতো তন্দুরি আলু পরোটা

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

মমতার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডি-র তল্লাশি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল

আলুর খোসা আর আবর্জনা নয়! বানিয়ে নিন ৫টি সহজ ও সুস্বাদু রেসিপি

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?