কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি,সাগরপাড়া: মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চর কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের পথ অবরোধ করে বিক্ষোভ। বুধবার সকালে সীমান্তের জিরো পয়েন্টের অনেক ওপরে জমি মাপজোপ করতে দেখে কৃষকরা ক্ষোভ দেখাতে শুরু করে। সীমান্তবর্তী এলাকায় নিজেদের নিরাপত্তা ও ফসলের সুরক্ষার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হন স্থানীয় কৃষকরা। বুধবার সকালে সাগরপাড়া থানার (Sagarpara P.S.)চর কাকমারী সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে সাহেবনগর বাজারে পথ অবরোধ করে প্রতিবাদ আন্দোলন করেন তাঁরা।

কৃষকদের অভিযোগ,সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকায় ওপার থেকে প্রায়শই গবাদি পশু ঢুকে পড়ে বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট করে দিচ্ছে। জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া না দিলে অনেক কৃষকের হাজার হাজার বিঘা জমি কাঁটাতারের ওপারে পড়ে যাবে,এতে সমস্যায় পড়বেন চাষীরা। পাশাপাশি ফসলের নিরাপত্তা থাকবে না। এতে বাংলাদেশি দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত বাড়বে। স্থানীয় কৃষকদের দাবি,দেশের সুরক্ষার স্বার্থে কাঁটাতার হোক কিন্তু জিরো লাইন ধরে করতে হবে। না হলে তাঁদের জমি কাঁটাতারের ওপারে পড়ে যাবে। বিক্ষোভের জেরে সাহেবনগর বাজারSahebnagar Bazar) এলাকায় শেখপাড়া জলঙ্গী সড়কে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। আন্দোলনকারী কৃষকদের দাবি,যত দিন না কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে প্রশাসন বা বিএসএফ (BSF) কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদর্থক ও লিখিত আশ্বাস মিলছে,তত দিন তারা এই আন্দোলন জারি রাখবেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সীমান্তরক্ষী বাহিনীর পদস্থ কর্তারা কৃষকদের সঙ্গে আলোচনা শুরু করেন।প্রায় পনের মিনিট পথ অবরোধ চলার পর কৃষকদের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনায় মৌখিক আশ্বাসে অবরোধ উঠে যায়। কৃষকদের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে ঐ সীমান্তে কাঁটাতারের বেড়া অতি দ্রুত জিরো লাইন মেনে দুদেশের সীমান্ত রক্ষীদের উপস্থিতিতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের