আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট বিশ্বের অন্যতম বড় আকর্ষণ ভারত-পাকিস্তান ম্যাচ। এই দুই দেশের লড়াই মানেই ক্রিকেট প্রেমীদের মধ্যে দেখা যায় আলাদাই উন্মাদনা। মাঠের লড়াই ছাপিয়ে এই ম্যাচ যেন এক অন্য মাত্রা পায়, যেখানে জয়-পরাজয়ের সঙ্গে জড়িয়ে থাকে সম্মান ও গৌরবের প্রশ্নও। ভারত ও পাকিস্তান যখন মুখোমুখি হয়, তখন যেন থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। দেশের নানা প্রান্তে থাকা ক্রিকেটপ্রেমীরা সব কাজ ফেলে টেলিভিশনের সামনে বসে পড়েন। আবার সেই মহারণের সাক্ষী হতে চলেছে ক্রিকেট প্রেমীর।   মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মাত্র চার দিন পরেই পাকিস্তানের বিপক্ষে খেলা দিয়ে নিজেদের অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া।

আগামী ১৪ জুন বার্মিংহামের এজবাস্টনে পাকিস্তানের বিরুদ্ধে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে খেলতে নামবে উইমেন ইন ব্লু। চিরপ্রতিদ্বন্দ্বী দলকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে আত্মবিশ্বাসী হরমনপ্রীত ও স্মৃতি মান্ধানারা। ভারতের মহিলা টিম এর আগে কখনও টি-টোয়েন্টি বিশ্বকাপ যেতেনি। সেই অধরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই এবার মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। গত কয়েক বছরে ভারতীয় মহিলা দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ জিতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে। এছাড়া, ২০২৫ সালে বিশ্বকাপ জিতে ইতিহাস গড়েছে। তবে, টুর্নামেন্ট শুরুর ঠিক আগে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের ঘটনা দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছে। 

আরও পড়ুন: কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে, যেখানে তারা পাকিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মতো দলের মুখোমুখি হবে। হরমনপ্রীতদের সেমিফাইনালে ওঠার দৌড় সহজ হবে না, কারণ বেশ কয়েকজন দাপুটে খেলোয়াড় ফর্মে নেই এবং কয়েকজন অলরাউন্ডার চোটের সমস্যায় ভুগছেন।   

ভারতের টি২০ বিশ্বকাপ স্কোয়াড: হারমানপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, জেমিমা রুদ্রিগেজ, ভারতী ফুলমালি, দিপ্তী শর্মা, রিচা ঘোষ (উইকেটরক্ষক), শ্রী চরনী, স্বস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), নন্দিনী  শর্মা, অরুন্ধতী রেড্ডি, রেনুকা সিং, ক্রান্তি গৌর, শ্রেয়াংকা পাতিল, রাধা যাদব।

যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন