যৌতুকে বুলেট ও ২ লক্ষ টাকা না মেলায় রণক্ষেত্র, বিয়ের মণ্ডপেই হাতাহাতি বর-কনেপক্ষের

বরের দাবি পূরণ না করায় ধুন্ধুমার কাণ্ড! বিয়ের মণ্ডপেই কনের পরিবারের সঙ্গে তুমুল বচসা। হাতা-খুন্তি ছোড়াছুঁড়ি থেকে লাথি, ঘুষি, একেবারে হুলস্থুল কাণ্ড।

Share:

নিজস্ব প্রতিনিধি: বরের দাবি পূরণ না করায় ধুন্ধুমার কাণ্ড! বিয়ের মণ্ডপেই কনের পরিবারের সঙ্গে তুমুল বচসা। হাতা-খুন্তি ছোড়াছুঁড়ি থেকে লাথি, ঘুষি, একেবারে হুলস্থুল কাণ্ড। ঘটনাটি ঘটেছে, উত্তরপ্রদেশের বরেলি আমলা থানা এলাকায়। পণ দেওয়া-নেওয়াকে কেন্দ্র করেই যত ঝামেলা। যেখানে বিয়ের জন্যে বরকে যৌতুক হিসেবে দুই লক্ষ টাকা এবং একটি বুলেট মোটর সাইকেল দেওয়ার কথা ছিল কনের পরিবারের। কিন্তু বরের বাড়ির লোকজন খেতে বসে জানতে পারেন কনের বাড়ি বরের কোনও দাবিদাওয়া পূরণ করতে পারবে না। তা নিয়েই দুই পক্ষের মধ্যে চরম বিবাদের সৃষ্টি হয়।

একে অপরকে খাবার ছুড়তে থাকে। চলে লাথি, ঘুষি, বাসন ছোড়াছুঁড়ি। চেয়ার ও খাবারের থালা দিয়ে বরপক্ষ-কনেপক্ষ একে অপরকে আক্রমণ করেন। মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই বিয়ের আনন্দ নিমেষেই এখন ওই ঘটনার একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেগুলির ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, জমকালো অনুষ্ঠান চলাকালে যৌতুকের দাবি নিয়ে বিবাদ শুরু হলে বিয়ের আনন্দ ভেস্তে যায়। পুরো বিয়ের অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। লোকজন এদিক-ওদিক খাবার ছুঁড়তে শুরু করে। পরবর্তী ধস্তাধস্তিতে, হাতের কাছে যা পাওয়া যায় তা দিয়েই সবাই আক্রমণ করে। এই ঘটনার পর ভুক্তভোগীরা আমলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে ফোনে তথ্য দিয়ে আইপিএস অংশিকা ভার্মা জানিয়েছেন যে, পুলিশ এ ব্যাপারে অভিযোগ পেয়েছে এবং শীঘ্রই তদন্তের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মুম্বাই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত

স্বরূপ বিশ্বাসকে নিয়ে স্টুডিওপাড়ায় পুলিশ, টেকনিশিয়ানের অফিসে চলছে তল্লাশি

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার গ্রেফতার

কাকমারী সীমান্তে জিরো পয়েন্টে কাঁটাতারের বেড়া দেওয়ার দাবিতে কৃষকদের বিক্ষোভ

রোগীদের স্যালাইন দিচ্ছেন হাসপাতালের নিরাপত্তারক্ষী, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

হিজাব নিয়ে ধরপাকড়ের প্রতিবাদে বিক্ষোভ আফগান মহিলাদের, নিহত ২

ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য! ফিরহাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

যুব ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট