হাসপাতাল পরিদর্শনে গিয়ে মই বেয়ে ছাদে উঠলেন বিজেপি বিধায়ক, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: হুগলির পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতাল পরিদর্শনে গিয়ে হতবাক বিজেপি বিধায়ক তুষার মজুমদার। বুধবার (১০ জুন) আচমকাই তিনি হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা খতিয়ে দেখতে সেখানে যান, যা দেখে রীতিমতো তাঁর চোখ কপালে ওঠে। হাসপাতালের চরম গাফিলতি ও অনিয়ম দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এরপর রোগীদের পরিষেবা খতিয়ে দেখে কর্তৃপক্ষের ভূমিকায় চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি। রোগীর খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। পরিদর্শনে র সময়ে হাসপাতালের সামনে অর্ধেক নির্মাণ হয়ে পড়ে থাকা রোগী প্রতীক্ষালয় নিয়েও বড়সড় দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। দাবি করেন, প্রতীক্ষালয়টি নির্মাণের ক্ষেত্রে চরম অনিয়ম করা হচ্ছে এবং কাজের গুণমান অত্যন্ত নিম্নমানের। সরকারি টাকা দেওয়ার পরেও এটি পুরো নির্মিত হয়নি। সরকারি টাকা নিয়ে এই ধরণের ত্রুটিপূর্ণ কাজ তিনি বরদাস্ত করবেন না।

এরপর তিনি হাসপাতালের রান্নাঘর বা ‘ডায়েট সেল’ পরিদর্শনে গিয়ে আরও চটে যান। কারণ সেখানে চিকিৎসাধীন রোগীদের জন্য যে খাবার তৈরি হচ্ছিল, তার গুণমান অত্যন্ত খারাপ। অসুস্থ রোগীরা এই ধরণের পুষ্টিহীন ও নিম্নমানের খাবার খেলে আরও অসুস্থ হয়ে পড়বেন। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক। হাসপাতালের পরিদর্শনের পর সাংবাদিক দের মুখোমুখি হয়ে বিধায়ক তুষার কুমার মজুমদার জানান, ‘হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা ও রোগীদের পরিষেবা খতিয়ে দেখতেই আমি আজ সরজমিনে পরিদর্শনে এসেছিলাম। কিন্তু এখানে এসে যা দেখলাম তা অত্যন্ত হতাশাজনক। একদিকে রোগী ওয়েটিংরুম নির্মাণে অনিয়ম হচ্ছে, অন্যদিকে রোগীদের অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। রোগীদের স্বাস্থ্য নিয়ে এই ধরণের ছিনিমিনি কোনভাবেই বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই সমস্ত অনিয়মের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কড়া জবাবদিহি চাওয়া হয়েছে। দ্রুত পরিস্থিতি সংস্কার না হলে আগামিদিনে মুখ্যমন্ত্রীকে জানানো হবে।’

এই বিষয়ে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে BMOH মঞ্জুর আলম জানিয়েছেন, ‘খাবার নিয়ে অনেক জায়গা থেকে অনেক রকম অভিযোগ এসেছে। সারাদিনে রোগীদের জন্যে বরাদ্দ ৫৫ টাকা। আনুমানিক ২০০৫ সাল থেকে এমনটাই চলছে। যদি রাঁধুনিদের টাকার অঙ্ক বাড়ানো হয়, তাহলে খাবারের মান ভাল করবেন তাঁরা। বিধায়ককে বিষয়টি জানিয়েছি। খাবারের মান উন্নত করার জন্য বিধায়কের কাছেও অনুরোধ রাখব।’

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা