নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার তিনদিন বাদে ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন গঙ্গাধর নদী থেকে উদ্ধার হল সাংবাদিক পাপু জ্যোতিষীর মৃতদেহ। গোটা দেহেই পচন ধরায় কিভাবে মৃত্যু হল, তা জানতে ফরেনসিক বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হচ্ছে।

অসমের ধুবড়ি জেলার গোলকগঞ্জ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি পাপু জ্যোতিষী গত সাতই জুন ছোটোগুমার বাড়ি থেকে বের হওয়ার পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। তাঁর  নিখোঁজের খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্য থেকে শুরু করে সাংবাদিক মহল। গতকাল মঙ্গলবার রাতে গঙ্গাধর নদীতে একটি দেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তারাই পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। পকেট থেকে পাওয়া পরিচয়পত্র দেখেই দেহটি নিখোঁজ সাংবাদিক পাপু জ্যোতিষীর বলে নিশ্চিত হন পুলিশ আধিকারিকরা।

তবে কিভাবে নিখোঁজ সাংবাদিকের মৃত্যু হল, তা নিয়ে মুখ খুলতে চাননি পুলিশ আধিকারিকরা। নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ আধিকারিকের কথায়, ‘নিখোঁজ সাংবাদিক আত্মহত্যা করেছেন নাকি তাঁকে খুন করা হয়েছে, তা এই মুহুর্তে বলা সম্ভব নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই রহস্যের উদঘাটন হবে।’ পাপু জ্যোতিষীর মৃত্যুর খবরে ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, ‘পাপুর সঙ্গে কারও কোনও শত্রুতা ছিল না। সবার সঙ্গেই সুসম্পর্ক রেখে চলতেন।’

ছেলে-বাবার মৃত্যু একই হাসপাতালে, মাঝে ১৫ বছরের ব্যবধান, প্রয়াত দেব আনন্দ-পুত্র সুনীল

যন্তরমন্তরে ‘আরশোলা’দের আন্দোলনে সামিল হওয়ার মূল্য? চাকরি গেল সহকারী অধ্যাপকের

রাজ্যে যুক্ত হচ্ছে আরও ১২ টি হেপাটাইটিস চিকিৎসা কেন্দ্র, বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

নয়া ভুমিকায় ‘ক্যাপ্টেন কুল’, মালাবার গোল্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হলেন মহেন্দ্র সিংহ ধোনি

ব্যান্ডেলে তৃণমূল নেতা খুনে দোষী সাব্যস্ত ৭, সাতবছর পর বিচার পেয়ে খুশি দিলীপের স্ত্রী

আঙুল মটকানোর শব্দে ব্যাটারকে আউট দিলেন আম্পায়ার, অভিনব প্রতারণা ইংলিশ ক্রিকেটে

একই যুবককে তিন বোনের বিয়ে? আসল তথ্য ফাঁস হতেই শোরগোল শুরু

৪ বছরের জন্য ফ্রান্সের কোচ হলেন বিশ্বকাপজয়ী জিনেদিন জিদান

কাটমানি- সিন্ডিকেট রোধে রাজ্যে চালু ৪টি টোল-ফ্রি নম্বর, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, জারি সুনামি সতর্কতা

নিট আন্দোলনে ধৃত নাবালকদের মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের, সাত রাজ্যকে নোটিস

বিধায়ক হোস্টেলের সাততলা থেকে পড়ে মৃত্যু প্রাক্তন মন্ত্রীর, আত্মহত্যা নাকি খুন, তদন্তে পুলিশ

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় ঝলসে ছাই ৬ বাংলাদেশি

শ্রাবণে হঠাৎ বরফে ঢাকল এক্তেশ্বর শিব মন্দিরের গর্ভগৃহ, কি ঘটল দেখতে ভিড় ভক্তদের