১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১৭ বছর বয়সে সিনেদুনিয়ায় হাতেখড়ি। টেলিফিল্ম ‘ইচ্ছে ডানা’র মাধ্যমে ডেবিউ। তারপরে ‘নটবর নট আউট’ সিনেমাতে ছোট্ট চরিত্রে অভিনয়। কিন্তু পরিচিতি আসে রাজ চক্রবর্তীর ‘শত্রু’, ‘প্রলয় আসছে’র মাধ্যমে। কথা হচ্ছে সায়নী ঘোষকে নিয়ে। একদা টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী। এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। রাজনৈতিক কারণে তাঁকে ঘিরে চর্চা লেগেই থাকে। বর্তমানে সায়নীকে নিয়ে বেশি চর্চা কারণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের একদা ঘনিষ্ঠ হয়েও এখন বিদ্রোহী গোষ্ঠীতে সামিল হয়েছেন তিনি। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী গোষ্ঠীর শিবিরে যোগ দেবেন যাদবপুরের সাংসদ। কিন্তু গত মঙ্গলবার পর্যন্ত ছিল জল্পনা। অবশেষে গতকাল, বুধবার জানা গেল সায়নীও ভিড়ে গিয়েছেন কাকলিদের শিবিরে। লোকসভার স্পিকার ওম বিড়লাকে দেওয়া চিঠিতে সই রয়েছে তাঁর।

আরও পডুন: ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

খুবই কম বয়সে রুপোলি পর্দাতে কাজ শুরু। বাম মনোভাবাপন্ন, তীব্র মমতা বিরোধী ২০২১- তৃণমূলে যোগ দেন। সেই বছরেই আসানসোল দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হন। যদিও তৎকালীন বিজেপি নেত্রী (বর্তমানে রাজ্যের মন্ত্রী) অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান সায়নী। যদিও তারপরে ঘাসফুল শিবির তাঁর উপর ভরসা করে। অভিষেক ঘনিষ্ঠ হওয়ায় পান তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রীর পদ। পরে ২০২৪ বাম গড় যাদবপুরে তৃণমূলের প্রার্থী ও সেবারে লোকসভা নির্বাচনে বড় জয়। রুপোলি পর্দা থেকে সোজা সংসদে। আলাদা জার্নি সায়নীর। এখন আবার মমতা-অভিষেক শিবির বদলে কাকলি-শতাব্দীদের দলে যোগ দিয়ে মূল চর্চার কেন্দ্রে যাদবপুরের সাংসদ।

এতদিন ধরে সিনেমা করেছেন, তারপরে রাজনীতিতে। কত সম্পত্তি রয়েছে সায়নী ঘোষের। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামাতে দেখা গিয়েছে, সায়নীর বর্তমানে ৯১ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। বাজারে ঋণ রয়েছে ৫৯ লক্ষ টাকার। যদিও ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময়ে তিনি জানিয়েছিলেন তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৯ লক্ষ ১৯ হাজার ৪৫৭ টাকা। সেই সময়ে বাজারে তাঁর ঋণ ছিল ৮৩ লক্ষ টাকা। সায়নীর নামে কোনও কৃষি জমি নেই। একটি মাত্র মামলা রয়েছে তাঁর নামে। উচ্চমাধ্যমিক পাশ অর্থাৎ দ্বাদশ শ্রেণি পর্যন্তই পড়াশুনা করেছেন তিনি।

মীনাক্ষী নটরাজনের প্রার্থীপদ খারিজের ঘটনায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ কংগ্রেস

গল্প নয় সত্যি, ৩৭ হাজারেরও বেশি ছাড়ে মিলছে Samsung Galaxy S25 স্মার্টফোন

ইরানে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ছে মার্কিন সেনা, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করে দিল তেহরান

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

স্মার্টওয়াচ নাকি ট্র্যাডিশনাল ঘড়ি? জেনে নিন প্রতিদিনের জীবনযাত্রার জন্য কোনটি বেশি উপযুক্ত

১০ সেকেন্ডের পালস টেস্টেই ধরা পড়তে পারে লুকিয়ে থাকা হৃদরোগের ঝুঁকি

১৬ জুনের পর ঘুরবে ভাগ্যের চাকা, ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন!

মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, কর্মক্ষেত্রে উন্নতি ৪ রাশির জাতকদের

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

১৭ বছরে রুপোলি পর্দায় আত্মপ্রকাশ, কত টাকা সম্পত্তি রয়েছে অভিষেক ঘনিষ্ঠ সায়নীর

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩