ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি ডেবরা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধানকে ব্যাপক মারধর। বাড়ি ভাঙচুর। সত্যপুর পঞ্চায়েতের উপপ্রধানকে মারধর। উদ্ধার করল পুলিশ। মাথায় হেলমেট পরিয়ে নিয়ে গেল থানায়। পরে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের অন্তর্গত সত্যপুর অঞ্চলের (৩ নম্বর অঞ্চল) উপপ্রধান চন্দন বেরা। 

ডেবরা ব্লকে সরকারি ‘স্বচ্ছ ভারত মিশন’-এর প্রায় ১,০০০টি বালতি এবং একটি জলের পাইপ উদ্ধার হওয়ার ঘটনায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের ক্ষোভ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে যখন ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাচ্ছিল পুলিশ। গ্রামবাসীরা পুলিশের সামনেই ওই তৃণমূল নেতাকে মারধর করেন। জনরোষ থেকে ওই তৃণমূল নেতাকে রক্ষা করতে হিমশিম খেতে হয় পুলিশকে। গ্রামবাসীদের দাবি, দোষীদের শাস্তি হোক এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।ধৃত তৃণমূল নেতাকে বৃহস্পতিবার আদালতে পেশ করবে পুলিশ।

অপরদিকে, পলাতক কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান ও কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ ত্রাস সুজিত পালকে গ্রেফতার করল পুলিশ। এলাকায় সে ‘বচ্চন’ নামে পরিচিত। কোটি কোটি টাকা তোলাবাজি করেছেন হকারদের কাছ থেকে এই অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ভীত সুজিত ওরফে ‘বচন’ পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের ঘনিষ্ঠ সাকরেদ। বুধবার আনন্দপুর থানা থেকে যখন ধৃত বচ্চনকে আদালতে নিয়ে যাচ্ছিল পুলিশ সেই সময় তাকে দেখে স্থানীয় বাসিন্দারা মুহুর্মুহু ডিম ছুঁড়তে থাকে। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন হয়েছিল যে তাঁকে প্রিজন ভ্যানে পর্যন্ত তোলা সমস্যা হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত পুলিশ কোনও ভাবে ধৃতকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা দেয়।

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ সেনা জওয়ান

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

স্বাধীনতা দিবসে রক্তাক্ত গুরাপ, সাপের মতো এঁকেবেঁকে বাইক স্টান্ট করতে গিয়ে নিহত যুবক

স্বাধীনতা দিবসের প্রস্তুতিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত শিক্ষক, আহত ৩ পড়ুয়া

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগেই চোট পেলেন বাবর আজম

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ২০, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা