দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দিল্লির তুঘলকাবাদ এলাকার গোবিন্দপুরীতে একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে। গভীর রাতে বহুতলের নিচের তলায় আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে। আগুন ও ঘন ধোঁয়ার মধ্যে আটকে পড়েন বহু বাসিন্দা। দমকল সূত্রে জানা গিয়েছে, রাত ২টা ৩৫ মিনিট থেকে ২টা ৩৭ মিনিটের মধ্যে ভবনে আগুন লাগার খবর পেয়ে একাধিক জরুরি ফোনকল আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের একাধিক ইঞ্জিন। শুরু হয় উদ্ধারকাজ।

দমকলকর্মীরা বহুতলের ভিতর থেকে আটজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে পাঁচজন মহিলা ছিলেন। উদ্ধার হওয়া ব্যক্তিদের সফদরজং হাসপাতাল ও এইমসে নিয়ে যাওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসা চলছে। প্রাথমিক তদন্তে অনুমান, ভবনের নিচে পার্ক করে রাখা গাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি। অভিযানে তিনটি ওয়াটার টেন্ডার, দুটি ওয়াটার বাউজার, একটি ব্রিদিং সাপোর্ট ইউনিট এবং একটি কুইক রেসপন্স ভেহিকেল মোতায়েন করা হয়। পরে পরিস্থিতি বিবেচনা করে আরও একটি ফায়ার ইউনিট পাঠানো হয়। দমকল আধিকারিকদের নেতৃত্বে দীর্ঘক্ষণ অভিযান চালানোর পর ভোর ৩টা ৪৫ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ভোর ৪টায় অগ্নিনির্বাপণ কাজ শেষ হওয়ার ঘোষণা করা হয়। এরপরও কিছু সময় উদ্ধারকাজ চালানো হয়।

আরও পড়ুনঃ প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

স্থানীয় বাসিন্দাদের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ভবনের ভিতরে আটকে পড়েছিলেন। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের

ঐতিহ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র, ঘুরে আসুন হিন্দু তীর্থক্ষেত্র বারাণসী

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

উত্তরে ভারী বর্ষণ, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, কবে আসবে বর্ষা?

বাজেট কম, কোনও চিন্তা নেই! ১৫ হাজারের মধ্যেই মিলছে Vivo স্মার্টফোন

স্বাস্থ্যকর খাবার খেতে চান? জেনে নিন ৭ সহজ ডায়েট কৌশল