শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

'আমাদের ঠকানো হয়েছে', ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি পপ গায়িকা শাকিরা নয়, বরং তাঁর 'লুক আলাইক'-কে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমাদের ঠকানো হয়েছে’, ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নাকি পপ গায়িকা শাকিরা নয়, বরং তাঁর ‘লুক আলাইক’-কে দেখা গিয়েছে। এমনটাই অভিযোগ নেটিজেনদের। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সময় রাত ঠিক ১০.৩০ মিনিট নাগাদ শুরু হয় ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। সাড়ে বারোটা থেকে শুরু হয় দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর হাড্ডাহাড্ডি ম্যাচ। এ বছর মেক্সিকো, কানাডা এবং আমেরিকা ফুটবল বিশ্বকাপের আয়োজক। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে। উদ্বোধনী অনুষ্ঠান জমিয়ে দিয়েছিলেন বিশ্বজুড়ে সংগীত জগতের সুপারস্টাররা।

ভক্তদের প্রত্যাশা অনুযায়ীই জাঁকজমকভাবে শুরু হয়েছিল ফিফার বিশ্বকাপ। চোখধাঁধানো পারফরম্যান্স, কানায় কানায় পূর্ণ ছিল স্টেডিয়াম। শেষে পারফর্ম করতে নামেন পপ গায়িকা শাকিরা, তাঁর সঙ্গে সুর মেলান নাইজেরিয়ান সুপারস্টার বার্না বয়। তাঁদের কন্ঠেই জমে ওঠে গোটা স্টেডিয়াম। শাকিরার অসাধারণ পারফরম্যান্সে ভক্তরা উল্লাসে ফেটে পড়ে। এবারের বিশ্বকাপ ‘অ্যান্থেম’ ‘দাই দাই’ গেয়েছেন বার্না বয় এবং শাকিরা। ২০১০ এর পর ২০১৪, এরপর ২০২৬ সালে ফিফা বিশ্বকাপে কন্ঠ দিলেন শাকিরা। অর্থাৎ ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি। কিন্তু গতকাল ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে যাঁকে দেখা গিয়েছে তিনি নাকি শাকিরাই নয়। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তুঙ্গে।

 

 

View this post on Instagram

 

A post shared by FIFA World Cup (@fifaworldcup)

গতকাল অনুষ্ঠানের জন্যে কলম্বিয়ান গায়িকা একটি নিওন হলুদ বডিস্যুটের সঙ্গে সাদা শর্টস, উঁচু প্ল্যাটফর্ম স্নিকার্স এবং বড় আকারের কালো সানগ্লাস পরে মাঠে নামেন। তাঁর ট্রেডমার্ক সোনালি চুলগুলোও ঝলমল করছিল। কিন্তু শাকিরার পারফরম্যান্সের ভিডিওগুলি ভাইরাল হতেই নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বলেছেন, যাঁকে ফিফা বিশ্বকাপে দেখা গিয়েছে, তিনি শাকিরা নন। অনেকেই অভিযোগ করেছেন, শাকিরার বডি ডবল পারফর্ম করেছেন। কিছু দর্শক দাবি করেছেন যে, শাকিরার নাচের ভঙ্গিও ভিন্ন। নাচতে পারছেন না তিনি। তবে এই বিষয়টি নিয়ে অনলাইনে তোলপাড় পড়ে গেলেও শাকিরা বা ফিফা কেউই এই ভাইরাল তত্ত্বটি নিয়ে মন্তব্য করেনি। আপাতত, বিতর্কটি চলছে।

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির