WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

২০১৪ সালের পশ্চিমবঙ্গ ডব্লুবিসিএস (WBCS) প্রিলিমিনারি (PRELIMINARY) পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী রবিবার (১৪ জুন) ব্লু লাইন-গ্রিন লাইনের মেট্রো পরিষেবা সকাল থেকেই চালু হয়ে যাবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনব উদ্যোগ! ২০২৪ সালের পশ্চিমবঙ্গ ডব্লুবিসিএস (WBCS) প্রিলিমিনারি (PRELIMINARY) পরীক্ষার্থীদের সুবিধার জন্য আগামী রবিবার (১৪ জুন) ব্লু লাইন-গ্রিন লাইনের মেট্রো পরিষেবা সকাল থেকেই চালু হয়ে যাবে। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ওইদিন সকাল ৮ টা থেকেই উভয় লাইনেই মেট্রো চলাচল করবে। যাতে কোনও পরীক্ষার্থীর পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও সমস্যা না হয়। পরীক্ষার্থী ও অন্যান্য যাত্রীদের ভোরবেলার যাতায়াতের সুবিধার জন্যে বাড়তি মেট্রো চলাচল করবে। প্রথম ও শেষ মেট্রো পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।

বর্তমানে ব্লু লাইনে আপ ও ডাউন মিলিয়ে ১৫২টি মেট্রো চলাচল করে। কিন্তু আগামী রবিবার ব্লু লাইনে মোট ১৫৬টি মেট্রো চলাচল করবে, ৭৮টি আপ এবং ৭৮টি ডাউন। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আপ এবং ডাউন উভয় লাইনেই ৩০ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে। এরপর থেকে রবিবারের স্বাভাবিক সময়সূচী অনুযায়ী মেট্রো চলবে। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রথম মেট্রো চলবে সকাল ৮ টা থেকে। যেখানে অন্যান্য রবিবার প্রথম মেট্রো চলে সকাল ৯ টা থেকে। শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রোও সকাল ৯টার পরিবর্তে সকাল ৮ টা থেকে চলবে।

অন্যদিকে গ্রিন লাইন তথা হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্তও মেট্রো পরিষেবার সময় পরিবর্তন হয়েছে। ওইদিন গ্রিন লাইনে ১০৮টি মেট্রোর পরিবর্তে মোট ১১২টি মেট্রো চলবে। ৫৬ টি আপ এবং ৫৬ টি ডাউন। সকাল ৮টা থেকে ৯টার মধ্যে উভয় দিকে ৩০ মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে। এরপর রবিবারের স্বাভাবিক সময়সূচী মতো মেট্রো চলাচল করবে। ৮ টায় হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে এবং ৮.০২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে। তবে ব্লু লাইন এবং গ্রিন লাইন উভয় ক্ষেত্রেই শেষ মেট্রো পরিষেবার সময়সূচিতে কোনও পরিবর্তন হবে না। ইয়েলো লাইনে রবিবারের স্বাভাবিক পরিষেবা পাওয়া যাবে। আর ওই দিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও মেট্রো পরিষেবা পাওয়া যাবে না

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর

ফলতার পর এবার নন্দীগ্রামে তৃণমূল নেতাকে হাফপ্যান্ট পরিয়ে ঘোরালো পুলিশ

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার! পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি