বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা সই কাণ্ডে এবার ভবানী ভবনের জেরার জন্য তলব করা হল বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুনাল ঘোষকে। রবিবার দুপুর বারোটার সময় ভবানী ভবনে সিআইডি’র পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। তার থেকে দু থেকে আড়াই ঘন্টা পর রবিবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষকে(TMC MLA Kunal Ghosh) ডাকা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বিধানসভার সই কাণ্ডে প্রথমে অভিষেককে জেরা করবে cid। এরপর কুণাল ঘোষকে ডেকে জেরা করার পর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কুণাল ঘোষের বয়ান না মেলে সে ক্ষেত্রে দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে।

এর আগে বৃহস্পতিবার হাইকোর্ট তদন্তে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্ধ্যা ছ’টায় ভবানীভবনে পৌঁছলে তাকে টানা ৫ ঘন্টা জেরা করে সিআইডি। শুক্রবার বিধাননগর কমিশনারেটের অন্তর্গত বাগুইআটি থানায় একটি অভিযোগের ভিত্তিতে সিআইডি কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদককে নোটিশ দিতে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Bandyopadhyay) শুক্রবার বিকেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনিই তদন্তে সবসময় সহযোগিতা করেন ।রবিবার তিনি ভবানী ভবন ফের সিআইডি’র (CID)জেরার মুখোমুখি হবেন। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার তাকে যে সকল প্রশ্ন করা হয়েছে এবং তিনি যা উত্তর দিয়েছেন তা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়ে যাওয়ায় তিনি ক্ষোভ উগড়ে দেন। এই ধরনের ঘটনার বিরুদ্ধে তিনি আদালতের শরণাপন্ন হবেন বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শুক্রবার কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বাড়িতে একটি বৈঠক ছিল।

তৃণমূল দলের অনেক সাংসদ ও বিধায়করা সেখানে ছিলেন। সেই বৈঠক চলাকালীন অভিষেক বন্দ্যোপাধ্যায় খবর পান সিআইডি একটি টিম অন্য একটি আলাদা মামলার নোটিস দিতে তার বাড়িতে হাজির হয়েছে। তিনি তাঁর আপ্ত সহায়ককে নোটিসটি নিতে বলেন। যদি সেই নোটিস সিআইডি অভিষেকের হাতে দিতে চায় তাহলে অপেক্ষা করতে বলেন। মিটিং শেষ হতে নাগাদ অভিষেক যখন বাড়ি ফেরেন তখন দেখেন কেউ তার বাড়ির সামনে নেই। এই প্রসঙ্গে অভিষেক বলেন, যখন ইচ্ছে চলে আসবেন তা হয় না ।যদি ফোন করে আসেন ,যোগাযোগ করে আসেন তাহলে থাকবো। আর যদি স্পষ্ট করে বলে দেন অন্য কাউকে দেবেন না আমি অনুরোধ করবো যদি আসেন তাহলে আমাকে জানিয়ে আসবেন ।নইলে আমি বাইরে থাকলে আপনাদের অপেক্ষা করতে হবে। আমি তদন্ত এড়াচ্ছি না।

বাংলার বিধানসভা নির্বাচনে প্রচারের সময় তৃণমূলের সর্বভারতী সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে ডিজে বাজানোর মন্তব্যে দায়ের হয়েছে মামলা উস্কানিমূলক মন্তব্য করেছিল অভিষেক এমনটাই অভিযোগ করেছেন বাগুইআটি থানায় এক ব্যক্তি। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বাড়িতে শুক্রবার বিকেলে নোটিস দিতে যায় সিআইডি। ওই মামলায় আগামী ১৬ জুন অভিষেককে হাজির হতে বলা হয়েছে।

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

WBCS পরীক্ষার জন্যে রবিবার ৮ টা থেকে চালু ব্লু ও গ্রিন লাইনে মেট্রো পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর