চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ইরান ও আমেরিকার যুদ্ধ থামার ইঙ্গিতে শুক্রবার (১২ জুন) সপ্তাহের শেষ কর্মদিবসে চাঙা হয়ে উঠল শেয়ারবাজার। একদিনেই সেনসেক্স চড়ল ১,৬৯৫ সূচক। আর তার ফলেই লগ্নিকারীদের পকেটে ঢুকল ১০ লক্ষ কোটি টাকা। সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছেন বিভিন্ন ব্যাঙ্কের শেয়ারগ্রহীতারা।

গতকাল বৃহস্পতিবার (১১ জুন) আচমকাই ইরানের তেল ভান্ডার খার্গ দ্বীপ দখলের হুঙ্কার ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি রাতেই ইরানে জোরদার হামলার হুমকি দিয়েছিলেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই ডিগবাজি খেয়ে জানান, ‘যুদ্ধবিরতির লক্ষ্যে চুক্তির কাছাকাছি পৌঁছেছে ইরান ও আমেরিকা। ফলে হামলা চালানো হচ্ছে না।’ ট্রাম্পের ওই ঘোষণার পরেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু-হু করে কমতে শুরু করে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হ্রাস পাওয়ায় এবং ইরান-আমেরিকা যুদ্ধের সম্ভাবনা আপাতত না থাকায় এদিন সকাল থেকেই চাঙা হয়ে ওঠে শেয়ারবাজার। গতকাল বৃহস্পতিবার (১১ জুন) ৭৩ হাজার ৮৩২ দশমিক ৫৫ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় ৯০০ সূচক বেড়ে সবুজ জোনে থেকে লেনদেন শুরু হয়। প্রথম দিকে খানিকটা স্থিতধী গতি থাকলেও দুপুরের পর আচমকাই চড়চড় করে ঊর্ধ্বমুখী হতে শুরু করে। শেষ পর্যন্ত ১,৬৯৫ দশমিক ৪১ সূচক বেড়ে ৭৫ হাজার ৫২৭ দশমিক ৯৫ সূচকে বন্ধ হয় সেনসেক্স। আর নিফটি বন্ধ হয় ৪৬১ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ২৩ হাজার ৬২২ দশমিক ৯০ সূচকে। একদিনেই ১০ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ হয় লগ্নিকারীদের। মিড ও স্মল ক্যাপ ইনডেক্সও ছিল ঊর্ধ্বমুখী।

এদিন বাজারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছেন বাজাজ ফাইনান্সের শ্রেয়ার গ্রহীতারা। বাজারের শেয়ারমূল্য ৫ দশমিক ৬২ শতাংশ বেড়েছে। তাছাড়া লার্সেন অ্যান্ড ট্রুব্রো, ইন্ডিগো, টাইটান ও আর্টেনালের শেয়ার দরও ৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

এসআইআর নোটিশ পেলেন অরবিন্দ কেজরিওয়াল, বাদ গেলেন না পরিবারের বাকি চার সদস্যও

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

‘পাপা, আ জাও’, স্বপ্নের বাইক উপহার দিয়ে বাবাকে চমকে দিল ছেলে

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

পরিচয় ভাঁড়িয়ে কেরলে নৌসেনা আকাদেমিতে চাকরি, পুলিশের জালে বাংলাদেশি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের

মিলল না জামিন, জেলে থেকেই ভোটে লড়তে হবে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীকে