বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খাতায়-কলমে বলছে, দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়েছে। কিন্তু এখনও ভ্যাপসা গরম থেকে রেহাই নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আস্বস্তিকর গরম থাকবে। বাইরে বেরোলে কাঠফাটা রোদে প্রাণ যায় যায়! মৌসুমী বায়ু বাংলায় ঢুকে পড়লেও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় চরম বৈপরীত্য। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু আগামী ৪৮ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে ঝাঁপিয়ে নামছে বৃষ্টি। তাই সঙ্গে ছাতা রেডি রাখুন! যদিও দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিন্তু আগামী কয়েকদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বাড়বে।

তবে শুধুমাত্র পুরুলিয়ার কিছু অংশ বাদে উত্তর ও দক্ষিণ বঙ্গের মোটামুটি সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বইছে। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে ধানবাদে গিয়েছে। তাই বাংলা ছাড়াও বিহারের আরও কিছু অংশে এবং ঝাড়খন্ড ওড়িশার কিছু অংশে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এদিকে উত্তরবঙ্গে মৌসুমী বায়ুরর কোপে আগামী ৪৮ ঘন্টা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর আরও সাতদিন ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে। উত্তরবঙ্গের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং থেকে মালদা পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সম্ভাবনা। আগামী মঙ্গলবার ও বুধবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

অন্যদিকে বর্ষা শুরু হলেও উল্লেখযোগ্য বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সুতরাং ফ্যাসফাসানি গরম এবং অস্বস্তিকর আবহাওয়া জারি থাকবে। যদিও কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হওয়ার পূর্বাভাস রয়েছে আগামী ৪৮ ঘন্টায়। এছাড়া আগামী সাতদিন বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। দু-এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। কিন্তু কলকাতা বাসীর জন্য এখনই কোনও সুখবর নেই। আপাতত গরম এবং অস্বস্তি আবহাওয়া থাকবে। আগামী সাতদিন সন্ধ্যের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই।

মায়ের ফোন ধরতে সংবাদ সম্মেলন থামালেন নীতীশ কুমার রেড্ডি, ভাইরাল আবেগঘন মুহূর্ত

হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, সোনা-রুপো ও নগদ লুট করে চম্পট দুষ্কৃতীদের

বিশ্বকাপে হাই-ভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান, পরিসংখ্যানে এগিয়ে কোন দল?

লন্ডনের রাস্তায় ছুরির আঘাতে নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক

চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

হাতের তালুতে সর্পিল রেখা আছে? শুভ নাকি অশুভ প্রভাব জানুন

আজকের রাশিফল: দুর্নাম হতে পারে বৃষরাশির জাতকদের, মানসিক উদ্বেগ কাদের?

ভিনির জাদুতে মরক্কোর কাছে হার বাঁচাল ব্রাজিল

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …