যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: কেন্দ্রীয় সরকারের প্রকল্পের রেশন যতটুকু পাওয়ার দরকার ততটুকু পাওয়া যাবে। এছাড়া রাজ্য সরকারের আরকেএস ১ ও আরকেএস ২ চালু থাকবে। যাঁরা বৈদেশিক নাগরিক, ভারতীয় নন ,তাঁদের রেশন কেন দেবো? তাঁদের কোনো রেশন দেওয়া হবে না। নদিয়ার রানাঘাট উত্তর পূর্ব বিধানসভার একটি অনুষ্ঠানে এসে শনিবার একথা জানান খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া(Food Minister Asok Kirtania)।তিনি আরও বলেন, এসআইআরে(SIR) যাদের নাম বাদ গিয়েছে তাদের রেশন কার্ড(Ration Card) ডিলিট হবে।

ব্যতিক্রম যাঁদের নাম ট্রাইব্যুনালে রয়েছে বা সিএএ আবেদন করেছেন তাদের রেশন কার্ড বাদ যাবে না। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বর্তমান খাদ্যমন্ত্রী বলেন, বালুকে যাঁরা বালু মল্লিক হতে সাহায্য করেছেন আমার লক্ষ্য তাঁদের। বালুকে যাঁরা প্রাতিষ্ঠানিক দুর্নীতিবাজ করে তুলেছেন তাঁদের কাউকে ছাড়া হবে না। রাজ্যের খাদ্যমন্ত্রী স্পষ্ট জানান, তিনি গরিব মানুষরা যাতে রেশনের খাদ্য থেকে বঞ্চিত না হয় সেদিকে কড়া নজর রাখবেন। রেশনে খাদ্যের মান যাতে সঠিক থাকে সেদিকে তাঁর কড়া নজর থাকবে। তবে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড়া হবে না বলে খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন।

রাজ্যের খাদ্যমন্ত্রী স্পষ্ট দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যতই কংগ্রেসে যান বা যেখানেই যান, যেভাবে দুর্নীতি করেছে ভাইপো তাতে জেলে যাবেন এ ব্যাপারে নিশ্চিত থাকুন। নদিয়া জেলায় সমস্ত বিধায়কদের রাজ্যের খাদ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ এলাকায় এলাকায় রেশন দোকানগুলিতে নজর রাখতে হবে। সাধারণ মানুষের খাবারের মান যেন সঠিক থাকে এবং কেউ যাতে সঠিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে নজর রাখতে বিধায়কদের বলেন অশোক কীর্তনীয়া।

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

ইমরানের শুটিং সেটে ভয়াবহ দুর্ঘটনা! ক্রেন থেকে আছড়ে পড়ল গাড়ি, অল্পের জন্যে প্রাণে বাঁচলেন নায়ক

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

খাস কলকাতায় অবৈধ অস্ত্র কারখানার হদিশ পেল রাজ্য পুলিশের এসটিএফ, উদ্ধার বন্দুক-পিস্তল, কার্তুজ

পড়াশোনার বয়স নেই! সরপঞ্চ হওয়ার আশায় ৬৩ বছর বয়সে মাধ্যমিক পাশ করলেন হরিয়ানার সুশীলা

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

হাইজ্যাকের সঙ্কেত ,জয়পুরে এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ

বিধ্বংসী অগ্নিকাণ্ড মহারাষ্ট্রের বহুতলে, মৃত ২

বৈভবকে ঘিরে জল্পনা! সিরিজ জিততে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ