চেষ্টা করেও ধূমপান ত্যাগ করতে পারছেন না? জেনে নিন সহজ উপায়

Share:

নিজস্ব প্রতিনিধি: দৈনন্দিন জীবনের ব্যস্ততা, কর্মক্ষেত্রের চাপ কিংবা ব্যক্তিগত সমস্যার কারণে অনেকেই মানসিক চাপ কমানোর উপায় হিসেবে ধূমপানের আশ্রয় নেন। বেশিরভাগ মানুষ মনে করেন ধূমপান করলে মন শান্ত হয় এবং উদ্বেগ কিছুটা কমে। কিন্তু বাস্তব বলে অন্য কথা। সাময়িক এই স্বস্তি শরীরের বড় ক্ষতি করে। সিগারেটে থাকা নিকোটিন মস্তিষ্কে সাময়িকভাবে এক ধরনের আরামদায়ক অনুভূতি তৈরি করলেও তার প্রভাব খুব অল্প সময় স্থায়ী হয়। এরপরেই মানুষ আরও বেশি ধূমপানের দিকে ঝুঁকে পড়েন। এভাবেই ধীরে ধীরে তৈরি হয় আসক্তি। কীভাবে এই আশক্তি দূর করবেন জেনে নিন চার উপায়

১. চকলেট ও চুইংগাম  

হঠাৎ ধূমপানের তীব্র ইচ্ছা হলে চকলেট বা চুইংগাম খান।  এতে ধূমপানের ইচ্ছা অনেকটা কমে যায়। 

২. রঙিন পানীয় এড়িয়ে  চলুন 

চা, কফি বা মদ্যপান এড়িয়ে চলুন। কারণ এই সমস্ত পানীয়ের সঙ্গে  অনেকের ধূমপানের অভ্যাস জড়িয়ে থাকে। তাই এই সমস্য পানীয় পান করা  কমালে বা এড়িয়ে চললে ধূমপানের ইচ্ছাও অনেকটা কমে যাবে। 

৩.  কাউন্সেলিং 

বিশেষজ্ঞরা বলেন, ধূমপান ছাড়ার ক্ষেত্রে বড় সমস্যা হল মানসিক চাপ। তাই মানসিক চাপ কমাতে মনোবিদের সাহায্য  নিতে পারেন। মানসিক চাপ কমলে ধূমপানের ইচ্ছাও অনেকটা কমে যাবে। 

৪. চিকিৎসকের পরামর্শে ওষুধ ব্যবহার

প্রয়োজনে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি বা নন-নিকোটিন ওষুধ ব্যবহার করা যেতে পারে। তবে এগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত। 

৫. ব্যস্ত রাখুন নিজেকে

ধূমপানের ইচ্ছা হলে হাঁটতে বেরিয়ে পড়ুন, বই পড়ুন, গান শুনুন বা অন্য কোনও কাজে মন দিন। নিজেকে ব্যস্ত রাখলে সিগারেটের কথা কম মনে পড়বে। 

৬. স্বাস্থ্যকর খাবার খান

ফল, সবজি এবং পর্যাপ্ত পরিমাণে  জল শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। ধূমপানের ইচ্ছা হলে  মৌরি বা স্বাস্থ্যকর স্ন্যাকস খেতে পারেন।

৭.নিয়মিত শরীরচর্চা করুন

ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং শরীরে সুখানুভূতির হরমোন নিঃসরণ বাড়ায়। ফলে ধূমপানের প্রতি আকর্ষণ কমতে পারে। 

 

৭০ বারের বেশি আফটারশক! কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৫০, নিখোঁজ প্রায় ৪,০০০

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

মুম্বইয়ের বহুতলে ভয়াবহ আগুন, মৃত ২, আহত ৬

জল্পনায় ইতি! পাঁচ সন্তানকে সঙ্গে নিয়ে গোপনে বিয়ে সারলেন রোনাল্ডো, কোথায় হল অনুষ্ঠান?

স্বামী পরকীয়ায় মজেছেন জেনেও ডিভোর্স দিতে চান না স্ত্রী! থাকতে পারে যে কারণগুলি

স্বাধীনতা দিবসে সাজুন তেরঙ্গায়, রইল ট্রেন্ডি ফ্যাশন টিপস

কেউ চান দূরত্ব, কেউ চান রাজত্ব! রাশি অনুযায়ী স্বাধীনতার আসল অর্থ জানুন

ভদ্রাকাল ও সূর্যগ্রহণ একসঙ্গে, প্রবল ক্ষতির সম্মুখীন হতে চলেছেন ৩ রাশির জাতকরা

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা