মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

Share:

নিজস্ব প্রতিনিধি ,বারাসত: প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র ।তৃণমূল কংগ্রেসের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার-এর (MP Kakoli Ghosh Dastidar)ছেলে চিকিৎসক ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার(Dr. Baidyanath Ghosh Dastidar) এবার তৃণমূল সুপ্রিমো ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Ex CM Mamata Banerjee) সহ দলের একাধিক শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি নোটিস পাঠিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। জানা গিয়েছে, পাঠানো আইনি নোটিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ সৌগত রায় এবং প্রাক্তন বিধায়ক সোনালী গুহ’র নামও উল্লেখ করা হয়েছে। নোটিসে দাবি করা হয়েছে, ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার সম্পর্কে বিভিন্ন সময় জনসমক্ষে এবং সংবাদমাধ্যমে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করা হয়েছে যে তিনি বারাসত বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিট চেয়েছিলেন এবং তা না পাওয়ার কারণেই তাঁর মা রাজনৈতিকভাবে ভিন্ন অবস্থান নিয়েছেন।

এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন সাংসদ পুত্র বৈদ্যনাথ। তার পাঠানো আইনি নোটিসে উল্লেখ করা হয়েছে, ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার একজন উচ্চশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবং যুক্তরাজ্যের সেন্ট্রাল অ্যান্ড নর্থ ওয়েস্ট লন্ডন এনএইচএস ফাউন্ডেশন ট্রাস্টে প্রশিক্ষণ ও পেশাগত কাজ করেছেন। তাঁর দাবি, তিনি কখনও বারাসত বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হওয়ার জন্য কোনও মনোনয়ন চাননি বা এ বিষয়ে কোনও রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষাও পোষণ করেননি। নোটিসে আরও দাবি করা হয়েছে, বরং ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি (আইপিএসি)-র প্রতিনিধিরা এবং তৎকালীন বারাসত জেলা টিএমসিপি-র সঙ্গে যুক্ত সোহম পাল একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য শিবিরে অংশগ্রহণের জন্যও তাঁকে নিয়মিত আহ্বান জানানো হত বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। আইনি নোটিসে সংশ্লিষ্ট নেতাদের উদ্দেশে চারটি প্রধান দাবি জানানো হয়েছে।

এর মধ্যে রয়েছে ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদারকে নিয়ে ভবিষ্যতে কোনও মন্তব্য বা ইঙ্গিত না করা, তাঁর সম্পর্কে করা সমস্ত মিথ্যা ও মানহানিকর বক্তব্য প্রত্যাহার করা, জনসমক্ষে স্পষ্ট করে ক্ষমা চাওয়া এবং তাঁর ব্যক্তিগত চরিত্র ও রাজনৈতিক অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর প্রচার বন্ধ করা। নোটিসে আরও বলা হয়েছে, নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে দাবিগুলি পূরণ না হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেওয়ানি, ফৌজদারি ও অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত ডা. বৈদ্যনাথ ঘোষ দস্তিদার বা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, নোটিস প্রাপ্ত তৃণমূল নেতৃত্বের তরফেও এখনও কোনও মন্তব্য করা হয়নি। ফলে আগামী দিনে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক ও আইনি লড়াই কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

ভয়াবহ দুর্ঘটনা! প্রাক্তন তৃণমূল বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, ন্যাজাটে ব্যপক উত্তেজনা

স্ত্রীর অশান্তি থেকে রেহাই পেতে পালাতে গিয়ে ২১ তলা থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু যুবকের

৩২ হাজারি গরু দিনে দুধ দিচ্ছে মাত্র ৩ লিটার, চটে থানায় ছুটলেন মালিক

‘রাণাবলী’তে জয়াম্মার চরিত্র থেকে অনুপ্রাণিত হয়ে অন্ধ্রের ৪০০ পরিবারকে দত্তক নিলেন রশ্মিকা

সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে ‘স্বামী’ বলে সম্ভাষণ প্রেস সচিবের, খানিকবাদেই ভুল সংশোধন

পুজোর মুখেই গ্রেফতার হচ্ছেন সোহম চক্রবর্তী? আগাম জামিনের আর্জি খারিজ আদালতের

‘গ্রেফতারির ভয়ে মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছেন’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের