মাথা থেকে বেচারামের হাত সরতেই গ্রেফতার সিঙ্গুরের তৃণমূল নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণা, নথি জাল করে ব্যবহার ও ভয় দেখানোর মতো একাধিক অভিযোগ ছিলই। সেই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়। এমনকী আদালত গ্রেফতারি পরোয়ানাও জারি করে। কিন্তু কোনও লাভ হয়নি। তৃণমূল কংগ্রেসের জমানায় পুলিশ-আইনকে তোয়াক্কা না করেই বুক ফুলিয়ে ঘুরে বেড়াতেন হুগলির সিঙ্গুরের কৃষি জমি আন্দোলনের নেতা মানিক দাস। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বেচারাম মান্নার ঘনিষ্ঠ বলে পরিচিত। রাজ্যে পালাবদল হতেই এবার পুলিশের হাতে গ্রেফতার হলেন তিনি। ধৃত মানিক দাস সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদেও রয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পডুন: বাংলায় বর্ষার এন্ট্রি, ছাতা রেডি রাখুন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ঝেঁপে নামবে বৃষ্টি

পুলিশ জানিয়েছে, ২০১৪ সালের একটি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। মানিক দাসের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজুও হয়। চন্দননগর আদালত তাঁর বিরুদ্ধে অনেক আগেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। কিন্তু মাথায় বেচারাম মান্নার হাত থাকায় কেউ এতদিন ছুঁতে পারেনি মানিক দাসকে। তবে সরকার বদল হতেই এবার ওই তৃণমূল নেতাকে গ্ৰেফতার করল পুলিশ। আজ, রবিবার তাঁকে চন্দননগর মহকুমা আদালতে তোলা হবে। ধৃতকে ১৪ দিনের জন্য হেফাজতে চাইবে পুলিশ।

ধৃত মানিক দাস সিঙ্গুর কৃষি জমি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। পাশাপাশি হুগলি জেলা পরিষদের তিনবারের নির্বাচিত সদস্য ও কৃষি কর্মাধ্যক্ষ পদেও ছিলেন। বর্তমানে তিনি সিঙ্গুর পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি পদে রয়েছেন। তিনি বেচারাম মান্না ঘনিষ্ঠ বলেই জানেন এলাকাবাসীরা। সিঙ্গুরের বেড়াবেরি গ্রামে তাঁর বাড়ি। মানিকের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগও রয়েছে। সেই বিষয়েও তদন্ত করছে পুলিশ। এদিকে মানিক দাস গ্রেফতার হতেই চাপ বেড়েছে বেচারাম মান্নার।

অস্ত্র আইনে গ্রেফতার বেলেঘাটার ‘ত্রাস’ রাজু নস্করের ৪ শাগরেদ

পুকুরে জাল ফেলতেই মাছের বদলে উঠল আগ্নেয়াস্ত্র! চাঞ্চল্য হাবড়ায়

গরম ভাতে মুখের স্বাদ বদলাবে এক নিমেষেই! সহজে বানিয়ে নিন চিংড়ি পাট শাক ভাজা

স্বামীকে ছাড়তে নারাজ, পুলিশের সামনে মেয়েকে কুপিয়ে খুন করল পাষণ্ড বাবা

খান স্যরের কোচিংয়ে ভাঙচুর মামলার অভিযুক্তের দেহ মিলল নেপালে, মৃত যুবক রওশান আনন্দের ভাই

পুকুরে মাছ ধরতে নেমে মিলল প্লাস্টিকের প্যাকেটে মোড়া আগ্নেয়াস্ত্র, চাঞ্চল্য গোসাবায়

হট ফেভারিট তুরস্ককে ২-০ গোলে হারিয়ে চমক অস্ট্রেলিয়ার

চিলি চিকেন আর নয়, ঘরেই বানান নতুন স্বাদের ‘রুবি চিকেন’

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অভেন ছাড়াই ম্যাঙ্গো চিজ কেক কীভাবে বানাবেন জেনে নিন

‘তৃণমূলের ২২ সাংসদ আমার সঙ্গে,’ জোর গলায় দাবি কাকলির

দুপুরের মেনুতে আনুন বদল, বানিয়ে ফেলুন বিটরুট ডাল ঢোকলি