বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি,মহিষাদল:হিজলী টাইডাল ক্যানেল। এই ক্যানালের ওপর নির্ভরশীল মহিষাদলের কয়েক হাজার পরিবার। একদিকে চাষের জল অন্যদিকে অতিরিক্ত বর্ষার জল বেরানো। গেঁওখালী থেকে কাপাসএ্যাড়া পর্যন্ত প্রায় ১৫/২০ কিমির এই ক্যানাল দীর্ঘদিন সংস্কার না হওয়ায় আগাছায় ভরে গিয়েছে। আগাছা নোংরা আবর্জনায় মজে গিয়েছে ক্যানালটি। বর্ষায় যাতে জল জমে প্লাবন না হয় তার জন্য বর্ষার আগে ক্যানাল সংস্কার করতে চায় রাজ্যের নতুন বিজেপি সরকার। মহিষাদলের বিধায়ক(MLA Mahishadal) সমস্যার কথাটি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন।মুখ্যমন্ত্রী(CM) আবেদনে সাড়া দিয়ে ক্যানেল সংস্কারের জন্য ১৭ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। আর সেই অর্থেই অল্প কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।মহিষাদলের বিধায়ক সুভাষচন্দ্র পাঁজা জানান, ” মহিষাদলের হিজলী টাইডাল ক্যানালটি (Mahishadal Hijli Tidal Canal)খুবই গুরুত্বপূর্ণ।

ক্যানেলটি(Canal) সংস্কার হলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যে রজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অর্থ বরাদ্দ করেছেন। সেই কাজ দ্রুত শুরু করার জন্য হলদিয়া মহকুমা শাসক সহ অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক হয়েছে। আমরা চাইছি দ্রুত সংস্কারের কাজ শুরু করতে।”এদিকে,মুখ্যমন্ত্রী হওয়ার পর নন্দীগ্রামে দ্বিতীয়বার সভা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রেয়াপাড়া শিব মন্দির মাঠে আয়োজিত এই জনসভার প্রস্তুতিও চলছে জোর কদমে। এর আগে নন্দীগ্রামে কলেজ মাঠ(Nandigram College Math) সংলগ্ন এলাকায় ধন্যবাদ জ্ঞাপন সভা করেছেন তিনি। আগামী ১৫ই জুন নন্দীগ্রামের রেয়াপাড়াতে ধন্যবাদ জ্ঞাপন সভা করবেন। পাশাপাশি গোটা রাজ্যজুড়ে 15-16 ও 17 জুন চালু হওয়া জনকল্যাণ শিবিরের সূচনা করবেন তিনি।

নন্দীগ্রামের বিএমটি হাই স্কুল ও কালীচরণপুরে দুটি জনকল্যাণ শিবিরে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারই প্রস্তুতিতে এদিন পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক থেকে স্থানীয় বিজেপির জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব রকম প্রস্তুতি খতিয়ে দেখেন জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।
এর পাশাপাশি তিনদিনের এই জনকল্যাণ শিবিরে অন্নপূর্ণা ভান্ডার, যুবশক্তি, বার্ধক্য ভাতা সহ একাধিক প্রকল্পের জন্য আলাদা আলাদা কাউন্টার থাকবে।

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান