গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান

Share:

নিজস্ব প্রতিনিধি:   অনুপম রায়ের সুরের জাদুতে মুগ্ধ বাঙালি। আধুনিক বাংলা গানের জগতে তিনি এমন এক শিল্পী, যাঁর গান ছুঁয়ে যায় হৃদয়ও।  তাঁর সুরের মায়াজালে  আবেগে ভাসে হাজারো শ্রোতা। তাঁর লেখা ও সুর করা প্রতিটি গান যেন জীবনের গল্প বলে। ভালোবাসা, বিচ্ছেদ, একাকীত্ব, স্বপ্ন কিংবা জীবনের ছোট ছোট অনুভূতি সবকিছুকেই তিনি শব্দ আর সুরের মেলবন্ধনে অসাধারণভাবে ফুটিয়ে তোলেন। এবার বাংলার জনপ্রিয় শিল্পী এবার সুরের জাদু ছড়িয়ে দিতে যাচ্ছেন ওপার বাংলায়। জেনে নিন বাংলাদেশে কোথায় রয়েছে তাঁর অনুষ্ঠান।

আগামী ২৬ জুন বাংলাদেশের রাজধানী ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবে ‘দি অনুপম রায় ব্যান্ড’। ওপার বাংলার দর্শকদের জন্য বিরাট উপহারের ডালি নিয়ে হাজির হবেন অনুপম। বাংলাদেশের   শীর্ষস্থানীয় টি ব্র্যান্ড সিলনের উদ্যোগ ও আয়োজনে এই বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ‘দি অনুপম রায় ব্যান্ড’ একটি লাইভ কনসার্টে সংগীত পরিবেশন করবে। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই সেদেশের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা আশা করছেন, অনুপম রায়ের জনপ্রিয় গান ও সুরে ভরপুর এই সন্ধ্যা দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে উঠবে। ঢাকার সংগীত অঙ্গনে এই অনুষ্ঠান গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা বলছেন, এই কনসার্ট শুধু একটি সংগীত অনুষ্ঠান নয়, বরং ঢাকার সাংস্কৃতিক পরিমণ্ডলে এক অনন্য মিলনমেলা হয়ে উঠবে।

আরও পড়ুন: ‘ভাই এখনও আমাদের মাঝে বেঁচে আছে’, সুশান্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে স্মৃতিচারণ দিদি শ্বেতার

বর্তমান সময়ে যখন অনেক গানই দ্রুত জনপ্রিয় হয়ে হারিয়ে যায়, তখন অনুপম রায়ের গান সময়ের গণ্ডি পেরিয়ে মানুষের মনে স্থায়ী জায়গা করে নিয়েছে। তাঁর গানের সবচেয়ে বড় শক্তি হলো সরলতা। কঠিন কোনো শব্দ দিয়ে নয়, বরং সহজ ভাষায় গভীর অনুভূতি প্রকাশ করতে  তিনি সিদ্ধহস্ত। শুধু গায়ক বা সুরকার হিসেবেই নয়, একজন অসাধারণ গীতিকার হিসেবেও অনুপম রায় নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছেন। তাঁর গানের লিরিক্স শুনলে মনে হয়,  কেউ যেন নিজের জীবনের কথাই কেউ লিখে ফেলেছে।  ‘আমাকে আমার মতো থাকতে দাও’, ‘বেঁচে থাকার গান’,  ‘এই শহর’ কিংবা ‘বাড়িয়ে দাও তোমার হাত’, অনুপমের প্রতিটি জনপ্রিয় গান শ্রোতাদের জীবনের কোনো না কোনো মুহূর্তের সঙ্গে জড়িয়ে  রয়েছে। তাঁর গানের কথায় মানুষ খুঁজে পায় নিজের না বলা অনুভূতি, মনের গোপন কষ্ট কিংবা ভালোবাসার গল্প। তাই তরুণ প্রজন্ম থেকে শুরু করে প্রবীণ শ্রোতা, সব বয়সের মানুষের কাছেই তিনি সমান জনপ্রিয়।

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধ, ইরানের সামরিক ঘাঁটিতে হামলা শুরু মার্কিন সেনার

হজম থেকে ব্যথার উপশম, খাবারে এক চিমটে হিং দিলেই কেল্লাফতে!

রাজ্যে তিনদিন ডেঙ্গু বিরোধী অভিযানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

নদীভাঙনের জেরে বন্ধ মালদহের ৯টি প্রাথমিক বিদ্যালয়, চিন্তায় পড়ুয়াদের অভিভাবকেরা

সাপ ধরতে গিয়ে সাপের ছোবলেই মৃত্যু হল সাপুড়ে’র, চাঞ্চল্যকর ঘটনা মেদিনীপুরে

‘শিগগিরই দেখা হবে আশা করছি’, বোয়িং কেনায় তারেককে ধন্যবাদ জানালেন ট্রাম্প

ক্যামাক স্ট্রিট কাণ্ডে সাড়ে পাঁচ ঘন্টা জেরার পর ক্ষোভে ফেটে পড়লেন অভিষেক

‘বিনামূল্যে মদ দিতেই হবে,’ আজব দাবিতে দোকানে ভাঙচুর চালাল মদ্যপরা

আফগানিস্তানের বিরুদ্ধে T-20 সিরিজে ফিরলেন বুমরাহ, ব্রাত্য হার্দিক

‘খুব শিগগিরই জঙ্গিরা তোমাকে খুন করবে’, হুমকি চিঠি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসোয়ানকে

পিছু ছাড়বে না, আজ রাত থেকেই প্রবল বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

বোনকে নিয়ে পালানোর ‘সবক’, ৩৭ সেকেন্ডে ৮৩ বার ছুরির আঘাতে ভগ্নিপতিকে ফালাফালা করল শ্যালকরা

মমতাপন্থী তৃণমূল সাংসদ মহুয়াকে পুলিশি নিরাপত্তা দিতে নির্দেশ হাইকোর্টের

বরখাস্ত হওয়ার ভয়ে আগেভাগেই ইস্তফা দিলেন পাকিস্তানের প্রধান নির্বাচক