ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ‘পুশ ব্যাক’ নিয়ে কার্যত সম্মুখসমরে ঢাকা ও দিল্লি। গত কয়েকদিন ধরেই গ্রামবাসীদের নিয়ে বিএসএফের পুশ ব্যাকের চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী। তা নিয়ে দুই দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। সীমান্তে ওই স্নায়ুযুদ্ধের মধ্যেই নেপাল থেকে ভারতের মাটি হয়ে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিয়েছে মোদি সরকার।

নেপালের সংবাদমাধ্যম ‘কাঠমান্ডু পোস্ট’ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ভারত সরকার সঞ্চালনের অনুমোদন না দেওয়ায় আগামী ১৫ জুন সোমবার থেকে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি  করতে পারছে না নেপাল। ভারতের কেন্দ্রীয় বিদ্যু‍ৎ কর্তৃপক্ষ ( সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি) সঞ্চালন লাইনের সক্ষমতার সীমাবদ্ধতা বা ঘাটতির কারণ দেখিয়ে নেপাল থেকে বাংলাদেশে ৪০ মেগাওয়াটের বাইরে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির অনুমোদন স্থগিত করেছে। ’

বিদ্যুতের ঘাটতি কমাতে ভারতের আদানি গোষ্ঠীর পাশাপাশি নেপাল থেকেও প্রতিদিন ৪০ মেগাওয়াট বিদ্যু‍ৎ আমদানি করে বাংলাদেশ বিদ্যু‍ৎ উন্নয়ন বোর্ড।  ভারতের সঞ্চালন ব্যবস্থার মাধ্যমে ওই বিদ্যু‍ৎ আমদানি করা হয়। গত বছরের ২৭ নভেম্বর ঢাকায় জেএসসি বৈঠকে ৪০ মেগাওয়াটের বাইরে অতিরিক্ত আরও ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানি বাড়াতে বাংলাদেশ ও নেপাল নীতিগতভাবে সম্মত হয়। ওই বৈঠকে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার বিষয়েও একটি বোঝাপড়া হয়েছিল।  নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ (এনইএ) অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ রফতানির সুবিধা করে দিতে ভারতের ‘এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেড’ (এনভিভিএন)-এর কাছে অনুরোধ জানিয়েছিল। কিন্তু সেই অনুরোধ খারিজ করে দেওয়া হয়েছে। নেপালের এনইএ এর বিদ্যুৎ বাণিজ্য বিভাগের পরিচালক থার্কা বাহাদুর থাপা ‘কাঠমান্ডু পোস্ট’কে জানিয়েছেন, ‘আগের ৪০ মেগাওয়াটের ব্যবস্থার মত আমরা ভারতের সিইএর কাছে এনভিভিএনের মাধ্যমে বাংলাদেশে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যু‍ৎ রফতানির প্রক্রিয়াটি শুরু করেছিলাম। কিন্তু তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সঞ্চালন লাইনে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার মত সক্ষমতা নেই।’

পতির দেখানো পথেই মমতাকে ছেড়ে ঋতব্রতদের শিবিরে সুদীপ ঘরণী নয়না

বিজয়-রশ্মিকার বড় উদ্যোগ, ১৮০ গরিব পড়ুয়ার পড়াশোনা চালাতে বৃত্তি দিচ্ছেন

‘কাপটা নিয়ে এসো’, পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নামার আগে হরমনপ্রীতদের কাছে আবদার শুভমনের

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন