কুড়ুুল দিয়ে বৃদ্ধা মায়ের দেহ দুই টুকরো করল ‘গুণধর’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

মর্মান্তিক ঘটনা! কুড়ুলের কোপে মায়ের দেহ টুকরো টুকরো করল ছেলে, তারপর কাটা মাথা বস্তার মধ্যে পুরে পুকুরে ভাসিয়ে দিল নরপিশাচ ছেলে

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা! কুড়ুলের কোপে মায়ের দেহ টুকরো টুকরো করল ছেলে, তারপর কাটা মাথা বস্তার মধ্যে পুরে পুকুরে ভাসিয়ে দিল নরপিশাচ ছেলে, নরকীয় ঘটনার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। বাড়ির বিছানাতেই পড়ে রইল মহিলার ক্ষত বিক্ষত টুকরো দেহ। যা দেখে হতবাক প্রতিবেশীরা। ঘটনাটি ঘটেছে, বুধবার (১৭ জুন) ভোরে কোলাঘাট থানার কাঁউরচণ্ডী গ্রামে। ঘটনায় রীতিমতো গোটা গ্রামে শোরগোল পড়ে গিয়েছে। মৃতের নাম ভারতী চক্রবর্তী, বয়স ৬৫ বছর। তাঁকে খুনের অভিযোগে ইতিমধ্যেই ছোট ছেলে বাসুদেব চক্রবর্তীকে গ্রেফতার করেছে কোলাঘাট থানার পুলিশ। আর পুকুর থেকে ভারতী দেবীর কাটা মুণ্ডু উদ্ধার করা হয়েছে।

এখন অভিযুক্ত ছেলের ফাঁসির দাবিতে সরব এলাকাবাসী। কিন্তু জন্মদাত্রী মাকে কেন খুন করল ছেলে? জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন ভারতীদেবীর স্বামী। তিন ছেলের মধ্যে তিনি ছোট ছেলে বাসুদেবের কাছেই থাকতেন। কেননা বাসুদেব মানসিক বিকারগ্রস্থ। বাকি দুই ছেলে আলাদা থাকেন। অনুমান, মানসিক ব্যাধি থেকেই সে তাঁর মাকে খুন করেছে। প্রতিবেশীদের কথায়, আজ ভোরে একটি বস্তার মধ্যে কিছু পুরে বাসুদেবকে পুকুরে ছুড়তে দেখে এক মহিলা। এরপর তিনিই বাসুদেবের মায়ের কাছে নালিশ জানাতে তাঁদের বাড়ি যান। সেখানে গিয়ে দেখতে পান বাড়ির ভিতর বিছানায় ভারতীদেবীর মুণ্ডুহীন দেহ পড়ে রয়েছে।

এরপর তিনি চিৎকার করতেই এলাকার মানুষজন ছুটে ভারতীদেবীর বাড়িতে আসেন। আতঙ্ক ছড়ায় তাঁদের মধ্যে। বাড়ির পাশেই এক কোণায় চুপচাপ দাঁড়িয়েছিল বাসুদেব। তাঁর প্যান্টের মধ্যে রক্তের দাগ। সবাই সন্দেহ করে সে-ই তাঁর মাকে খুন করেছে। এরপর খবর পেয়ে কোলাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে ভারতীদেবীর ক্ষত বিক্ষত দেহাংশগুলি উদ্ধার করে ময়না তদন্তের জন্যে নিয়ে যায়। পুকুর থেকে তাঁর মুণ্ডু উদ্ধার করে। মাকে খুনের কথা স্বীকার করে বাসুদেব। তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। সকাল ৯ টা নাগাদ তমলুকের সার্কেল ইন্সপেক্টর ঘটনাস্থলে যান। ঘটনাটির এখন তদন্ত শুরু হয়েছে।

পণের দাবিতে গর্ভবতী মহিলার উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার স্বামী-সহ ৪

মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি