প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশ থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক যুবককে। জানা গিয়েছে মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠসংলগ্ন মিনি স্টেডিয়াম এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

মৌলভীবাজারে তারেক রহমানের অনুষ্ঠান মঞ্চের কাছে ঘটেছে ঘটনাটি। সোহেল রানা (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার শ্রীমঙ্গলে তারেক রহমানের সফরকে কেন্দ্র করে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রস্তুতির কাজ চলছিল। সেই সময়ে মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে সোহেল রানা হঠাৎ ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে শুরু করেন। সেই স্লোগান শুনে ঘটনাস্থলে উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে যান এবং যুবককে মারধর করে বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সোহেলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

জানা গিয়েছে, আটক হওয়া যুবক সোহেল রানা উপজেলার মতিগঞ্জ এলাকার মৃত ফয়জুর রহমানের ছেলে। পুলিশ জানিয়েছে তিনি পেশায় আনারস ব্যবসায়ী। ঘটনা প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, ‘মাঠের পাশের মিনি স্টেডিয়ামে দাঁড়িয়ে একটি ছেলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিচ্ছিল। পরে সেখানে থাকা লোকজন তাকে মারধর করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।’ প্রসঙ্গত, বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও জেলা সদরে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের।

কুড়ুল দিয়ে মায়ের দেহ দুই টুকরো করল ‘নরপিশাচ’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

আর জি করে রোগীর মেয়েকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার সিআইএসএফ জওয়ান

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি