বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকালে শরীর সুস্থ রাখতে পুষ্টিকর, সহজপাচ্য এবং উষ্ণ খাবারের বিকল্প খোঁজেন অনেকেই। এই সময় ভাজাভুজির বদলে হালকা অথচ প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এমনই একটি স্বাস্থ্যকর পদ হল এই স্বাস্থ্যকর চিকেন স্ট্যু, যেখানে লিন প্রোটিনের উৎস হিসেবে রয়েছে মুরগির মাংস এবং দই ও তাজা উপকরণ খাবারটিকে সহজপাচ্য করে তোলে। তাই মৌসুমি পরিবর্তনের সময়ে পুষ্টিকর ও ঘরোয়া খাবারের তালিকায় এই চিকেন স্ট্যু সহজেই জায়গা করে নিতে পারে।চিকেন স্ট্যু মূলত একটি হালকা ঝোলযুক্ত পদ, যা শরীরকে উষ্ণ রাখার পাশাপাশি পর্যাপ্ত পুষ্টিও জোগায়।

উপকরণ

(মুরগি মেরিনেট করার জন্য)

১ কেজি মুরগির মাংস (ড্রামস্টিক ও থাই পিস), নুন (স্বাদমতো), আদা রসুন বাটা ( ২ টেবিল চামচ), কাঁচালঙ্কা কুচি (১টি ), গোলমরিচ  গুঁড়ো  (১ চা চামচ)), তেল ( ১ টেবিল চামচ)।

(স্ট্যুর জন্য)

তেল (৪ টেবিল চামচ), শুকনো লঙ্কা( ২টি), বড় এলাচ(  ১টি), গোলমরিচ ,পেঁয়াজ কুচি (৩টি বড়), ফেটানো দই (  ১½ কাপ), ফ্রেশ ক্রিম ( ¼ কাপ ),  ঘি (২ চা চামচ ), ধনে বীজ,  জিরে ও লবঙ্গ সামান্য, ধনেপাতার ডাঁটা কুচি, নুন (স্বাদমতো)।

প্রদ্ধতি

প্রথমে মুরগির মাংসের সঙ্গে লবণ, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, গোলমরিচ ও তেল মিশিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রাখুন। এরপর একটি পাত্রে তেল গরম করে শুকনো লঙ্কা, গোলমরিচ ও বড় এলাচ ফোড়ন দিন। পেঁয়াজ যোগ করে স্বচ্ছ হওয়া পর্যন্ত ভাজুন। এবার সামান্য পানি ও মেরিনেট করা মুরগি দিয়ে কয়েক মিনিট রান্না করুন। ধনে বীজ, জিরা, লবঙ্গ এবং ধনেপাতার ডাঁটা যোগ করে নাড়ুন। এরপর ফেটানো দই ও ফ্রেশ ক্রিম মিশিয়ে ঢেকে মাঝারি আঁচে ১০ থেকে ১২ মিনিট রান্না করুন। মুরগি সেদ্ধ হয়ে এলে ঘি ও গুঁড়ো গোলমরিচ ছড়িয়ে আরও এক মিনিট ফুটিয়ে নিন। গরম গরম চিকেন স্ট্যু রুটি, পাউরুটি কিংবা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করা যায়। 

কোহলির সমকক্ষ হয়ে উঠলেন গিল, অধিনায়ক হিসেবে লিখলেন নতুন অধ্যায়

‘অনুপ্রবেশে বদলেছে বাংলার জনবিন্যাস’, মমতার সরকারের বিরুদ্ধে তোপ দেগে বললেন রাজ্যপাল

প্রধানমন্ত্রীর সচিবালয় থেকে পাঠানো হয়েছিল ‘ধুরন্ধর’ এর চিত্রনাট্য? মুখ খুললেন রাকেশ বেদী

মহিলা কর্মীদের কু-প্রস্তাব ও শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের বৃদ্ধ

ষষ্ঠীতে স্পেশাল পদ, শেষ পাতে জামাইকে খাওয়ান আমের পায়েস

ভোট-পরবর্তী হিংসার অভিযোগে হুগলি থেকে গ্রেফতার বোলপুরের হারু

দুর্বল উজবেকিস্তানকে ৩-১ গোলে হারাল কলম্বিয়া

স্টেডিয়ামে বসে কালাজাদু করছেন ঘানার দর্শক? ভাইরাল ভিডিও ঘিরে শুরু চর্চা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭