দিনমজুরের ছেলে এবার আন্তর্জাতিক অলিম্পিয়াডে, অভাবকে জয় করে নজির পড়ুয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: নুন আনতে পান্তা ফুরনোর মত অবস্থা! কিন্তু এই অভাবকে কখনও স্বপ্নের পথে বাধা হতে দেননি। অদম্য মনোবল আর লক্ষ্যপূরণের জেদ থাকলে সবকিছুই জয় করা সম্ভব। সেই কথাই আরও একবার প্রমাণ করলেন বিহারের মুজফ্ফরপুরের ছাত্র মহম্মদ এহতেশাম রিজভি। আর্থিক অনটনের মধ্যেও কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে তিনি এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন।

আগামী ২০ থেকে ২৭ অগাস্ট ইতালিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড (IESO)। সেখানে ভারতের হয়ে অংশ নেবেন এহতেশাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত মাত্র চারজন শিক্ষার্থীর মধ্যে তিনি একজন। উল্লেখযোগ্যভাবে, নির্বাচিতদের মধ্যে দু’জনই বিহারের বাসিন্দা। বর্তমানে জওহর নবোদয় বিদ্যালয়, খারৌনার দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র এহতেশাম। তার বাবা মহম্মদ সেরাজ আনসারি একটি বেসরকারি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করেন। সীমিত আয়ের মধ্যেই পরিবারের দায়িত্ব সামলাতে হয় তাঁকে। মা চাঁদ তাবাসসুম একজন গৃহবধূ। আর্থিক সংকট নিত্যসঙ্গী হলেও সন্তানের শিক্ষার ক্ষেত্রে কখনও আপস করেননি পরিবারের সদস্যরা। 

আরও পড়ুন: একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

এহতেশামের কথায়, একাদশ শ্রেণিতে পড়াকালীন তিনি এই প্রতিযোগিতার জন্য প্রস্তুতি শুরু করেছিলেন। স্কুল স্তরের নির্বাচন থেকে শুরু করে প্রশিক্ষণ শিবির এবং একাধিক বাছাই পর্ব সফলভাবে অতিক্রম করার পর শেষ পর্যন্ত জাতীয় দলে জায়গা করে নেন তিনি। তার এই সাফল্যের নেপথ্যে রয়েছে দীর্ঘ সংগ্রামের গল্প। পরিবারের অন্যতম ভরসা ছিলেন তাঁর দাদু নূর হাসান আনসারি। তিনি মুজফ্ফরপুর ক্লাবের প্রশাসনিক বিভাগে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারের আর্থিক পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। বর্তমানে পরিবারটি মুজফ্ফরপুর ক্লাব চত্বরে একটি ছোট্ট বাড়িতে বসবাস করছে। প্রাথমিক শিক্ষাজীবন শুরু হয়েছিল সরকারি বিদ্যালয়ে। পরে সাকরার হলি গার্ডেন প্রেপ পাবলিক স্কুলের সহায়তায় শিক্ষার ভিত্তি আরও মজবুত করেন তিনি। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র হিসেবে পরিচিত এহতেশাম। পরে জওহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় সফল হয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হন।

শুধু পড়াশোনাতেই নয়, সহপাঠ্য কার্যক্রম এবং এনসিসি ক্যাডেট হিসেবেও তিনি একাধিক কৃতিত্ব অর্জন করেছেন। জাতীয় স্তরের বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল। ভবিষ্যতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে (এনডিএ) যোগ দিয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করতে চান এহতেশাম। তাঁর বিশ্বাস, ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দেশের জন্য কিছু করে দেখানোই জীবনের সবচেয়ে বড় অর্জন। ছেলের এই সাফল্যে অত্যন্ত গর্বিত তাঁর মা চাঁদ তাবাসসুম এবং ঠাকুমা সাদিয়া খাতুন। তাঁদের মতে, বছরের পর বছর কঠোর পরিশ্রম, আত্মত্যাগ এবং অদম্য ইচ্ছাশক্তির ফলেই আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছে এহতেশাম।

বিশ্বকাপের মাঝেই খারাপ খবর, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ

জোর ধাক্কা মমতার, ঋতব্রতই বিরোধী দলনেতা, জানিয়ে দিল হাইকোর্ট

ধর্মীয় অনুষ্ঠান থেকে ফেরার পথে গভীর খাদে গাড়ি উল্টে মৃত ৭

একই সারিতে দুই শিবির, বাজেট অধিবেশনে ঋতব্রতর পাশেই শোভনদেব!

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

আন্তঃরাজ্য শিশুপাচার চক্রের পর্দাফাঁস করল দিল্লি পুলিশ, গ্রেফতার ১২

গরম থেকে শীঘ্রই রেহাই, কবে স্বস্তির বৃষ্টি? দিনক্ষণ জানাল হাওয়া অফিস

ব্রাজিলের হয়ে খেলবেন মেসি? প্রেসিডেন্ট লুলার মন্তব্যে তোলপাড়

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র