ফেসবুকের প্রেম পেল পূর্ণতা, চার হাত এক হল নদিয়ার বিশেষ চাহিদা সম্পন্ন যুগলের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নদিয়ার মাজদিয়ায় ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠা এক প্রেমের সম্পর্ক পরিণতি পেল বিয়েতে। বিশেষ চাহিদা সম্পন্ন দুই তরুণ-তরুণী কৌশিক মিত্র ও স্নেহা পোদ্দার সাতপাকে বাঁধা পড়লেন পরিবারের সম্মতিতে।

মাজদিয়ার পূর্ণগঞ্জের বাসিন্দা কৌশিক জন্মগতভাবে মুখ ও বধির। তিনি মাজদিয়া কলেজ থেকে স্নাতক হওয়ার পাশাপাশি আইটিআই-তে ফিটার ট্রেডে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। পাশাপাশি একজন দক্ষ ফুটবলার হিসেবেও পরিচিত। অন্যদিকে, বগুলার বাসিন্দা স্নেহা পোদ্দারও মুখ ও বধির। তিনি বর্তমানে স্নাতক স্তরে পড়াশোনা করছেন। খেলার সূত্রে পরিচয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাঁদের যোগাযোগ বাড়তে থাকে। ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে পরিণত হয়। পরিবারের অজান্তে একসময় বিয়ের চেষ্টা করলেও তা সফল হয়নি। পরে বিষয়টি দুই পরিবারের সামনে এলে উভয় পক্ষই সম্পর্ক মেনে নেয়। এরপর আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের উপস্থিতিতে মাজদিয়ার পূর্ণগঞ্জে কৌশিকদের বাড়িতে শাস্ত্রমতে সম্পন্ন হয় বিবাহ অনুষ্ঠান। কৌশিকের পরিবারে রয়েছেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী বাবা, গৃহবধূ মা এবং রেলে কর্মরত বড় ভাই। স্নেহার বাবা ক্ষুদ্র ব্যবসায়ী এবং মা গৃহবধূ। নবদম্পতির নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন দুই পরিবারের সদস্যরা। তবে বিয়ের আনন্দের মাঝেও রয়ে গেছে একটি বড় উদ্বেগ। শিক্ষিত ও দক্ষ হওয়া সত্ত্বেও কৌশিক এখনও স্থায়ী চাকরি পাননি। বিভিন্ন জায়গায় আবেদন করেও কর্মসংস্থানের সুযোগ মেলেনি।

আরও পড়ুনঃ রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

কৌশিকের পরিবারের দাবি, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁর কর্মসংস্থানের ব্যবস্থা করুক সরকার ও প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁদের সুখী, স্বনির্ভর ও সুন্দর ভবিষ্যতের কামনা করেছেন। ভালোবাসার এই গল্প আজ এলাকায় অনুপ্রেরণার উদাহরণ হয়ে উঠেছে।

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু