আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  আর জি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলার তদন্তে ফের নতুন মোড়। ঘটনার প্রমাণ লোপাট এবং প্রকৃত অভিযুক্তদের আড়াল করার অভিযোগে এবার সিবিআইয়ের নজরে তিন সাসপেন্ডেড আইপিএস আধিকারিক। তদন্তকারীরা ইতিমধ্যেই তৎকালীন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং তৎকালীন ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।

শুক্রবার কয়েক ঘণ্টা ধরে তাঁদের জেরা করা হয় বলে সূত্রের খবর। তদন্তের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও সংগ্রহ করা হয়েছে। আগামী সপ্তাহে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকেও তলব করা হয়েছে। তিন আধিকারিকের বক্তব্য ও নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৮ আগস্ট নাইট ডিউটিতে থাকা অবস্থায় আর জি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। ঘটনায় সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই।  তদন্ত শেষে শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। তবে নির্যাতিতার পরিবার শুরু থেকেই দাবি করে আসছে, এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারেন এবং পূর্ণ সত্য এখনও সামনে আসেনি। নতুন তদন্ত শুরু হওয়ার পর তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েল, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় এবং ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করা হয়েছে। ঘটনার সময়ে কোনও রাজনৈতিক বা প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়েছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু 

এদিকে কলকাতা হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম অধিকর্তার নেতৃত্বে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। ঘটনার রাত থেকে শেষকৃত্য পর্যন্ত প্রতিটি ধাপ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যেই প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ও শ্মশানের ইনচার্জ ভোলানাথ পাত্রকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ফলে আর জি কর কাণ্ডের তদন্তে ফের জোরদার হয়েছে সিবিআইয়ের তৎপরতা।

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

সপ্তাহের শেষ বড় ধাক্কা ভারতীয় শেয়ারবাজারে, সেনসেক্সের পতনে মাথায় হাত বিনিয়োগকারীদের

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

আগামী ৭ দিনের মধ্যে টাকিতে বেআইনিভাবে নির্মিত হোটেল ভেঙে ফেলার নির্দেশ

আলিপুরদুয়ারে নর্দমার জলে তলিয়ে মৃত্যু শিশুর, পাঁচ ঘণ্টা পর মিলল দেহ

করোনা ভাইরাস ছড়ানোয় অভিযুক্ত চিনের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী