মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডুয়া: হুগলি জেলার পাণ্ডুয়ায় মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের।শোক পুলিশ মহলে। রবিবার সকালে বজ্রাঘাতে মৃত্যু হল পাণ্ডুয়া থানার সিভিক ভলান্টিয়ার বাপ্পা মুখোপাধ্যায়ের(Bappa Mukhopadhyay) (৪০)। রবিবার সকালে বাড়ির পাশের মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে তাঁর ওপর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি।পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হচ্ছিল পাণ্ডুয়া এলাকায়। সিমলাগড়-তালবোনা এলাকার বাসিন্দা বাপ্পা মুখোপাধ্যায় সকালের দিকে বাড়ির পাশের মাঠে গরু আনতে যান। তখন আকাশ কালো করে অন্ধকার হয়ে এসেছিল। সেই সময় আচমকা বাজ(Lightning) পড়ে তাঁর ওপর। স্থানীয়রা ছুটে এসে তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।

কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বাজের আঘাতে একটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে।দীর্ঘদিন ধরে পাণ্ডুয়া থানায় সিভিক ভলান্টিয়ার(Civic Volunteer) হিসেবে কর্মরত ছিলেন বাপ্পা। অবিবাহিত বাপ্পা চার ভাইয়ের মধ্যে সবার ছোট। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমেছে পাণ্ডুয়া থানা ও হুগলি গ্রামীণ পুলিশ মহলে। সহকর্মীরা জানিয়েছেন, কর্তব্যপরায়ণ ও মিসুখে স্বভাবের জন্য সকলের প্রিয় ছিলেন বাপ্পা।

বাপ্পার দাদা সজল মুখার্জি বলেন, ভাই মাঠে গরু আনতে গিয়েছিল। তখনই এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দীর্ঘদিন ধরে পাণ্ডুয়া থানায় সিভিক ভলান্টিয়ারের কাজ করত সে।পাণ্ডুয়া থানার পুলিশ হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ