দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক অস্বস্তিতে স্পেন। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজ-এর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছেন এক বিচারক। পাশাপাশি তদন্ত চলাকালীন দেশত্যাগ রুখতে তাঁর পাসপোর্ট জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। শনিবার (২০ জুন) তদন্তকারী বিচারক হুয়ান কার্লোস পেইনাডো এই নির্দেশ জারি করেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিযুক্ত যে কোনও সময় পালিয়ে যেতে পারেন। তাই পাসপোর্ট জমা দেওয়ার পাশাপাশি প্রতি পনেরো দিনে একবার আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মামলার শুনানির নির্দিষ্ট দিন এখনও ঘোষণা করা হয়নি। এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই স্পেনের রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক শুরু হয়েছে। বিরোধী দলগুলি সরাসরি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে আগাম নির্বাচনের দাবি তুলেছে।

অভিযোগ অনুযায়ী, বেগোনা গোমেজ নিজের প্রভাব খাটিয়ে কয়েকটি প্রযুক্তি সংস্থাকে সরকারি চুক্তি পাইয়ে দিতে সাহায্য করেছিলেন। এছাড়াও, সরকারি তহবিলের অপব্যবহার, পরামর্শক নিয়োগে অনিয়ম এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনকালে সফটওয়্যার ব্যবহারে নিয়মভঙ্গের অভিযোগও তাঁর বিরুদ্ধে আনা হয়েছে। যদিও সমস্ত অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গোমেজ। তাঁর বক্তব্য, তিনি কোনও বেআইনি কাজ করেননি। প্রধানমন্ত্রী সানচেজও স্ত্রীর পাশে দাঁড়িয়ে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তাঁর অভিযোগ, বিরোধী শিবির এবং রক্ষণশীল গোষ্ঠীগুলি দীর্ঘদিন ধরেই তাঁর সরকারকে অস্থির করার চেষ্টা করছে।

আরও পড়ুন: তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

এদিকে চলতি সপ্তাহেই স্পেনের রাজনীতিতে আরও একটি বিতর্ক সামনে আসে। প্রাক্তন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোকে একটি পৃথক মামলায় আদালতের সামনে ব্যাখ্যা দিতে হয়েছে। যদিও তিনিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। সরকারি মহল শনিবারে আদালতের সিদ্ধান্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কড়া সমালোচনা করেছে। শাসক সমাজতান্ত্রিক দলের দাবি, বেগোনা গোমেজ দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দলের মতে, কোনও অপরাধ প্রমাণিত হওয়ার আগেই তাকে লক্ষ্য করে প্রচার চালানো হচ্ছে। অন্যদিকে প্রধান বিরোধী দল পিপলস পার্টি সরকারের বিরুদ্ধে আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে। দলের সাধারণ সম্পাদক মিগেল তেলাদো অভিযোগ করেছেন, সরকার সমালোচকদের কণ্ঠরোধের পাশাপাশি বিচারব্যবস্থা ও সংবাদমাধ্যমের উপরও চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। তাঁর মতে, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য এটি অত্যন্ত উদ্বেগজনক। উল্লেখ্য, ‘মানোস লিম্পিয়াস’ বা ‘ক্লিন হ্যান্ডস’ নামে একটি চাপ সৃষ্টিকারী সংগঠনের অভিযোগের ভিত্তিতে প্রায় দু বছর আগে এই তদন্ত শুরু হয়েছিল। সেই তদন্তের পরবর্তী ধাপ হিসেবেই এবার আদালতের এই গুরুত্বপূর্ণ নির্দেশ সামনে এল।

 

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের