রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে আরও একাধিক নতুন মেডিক্যাল কলেজ হবে। এমনই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই আশ্বাসই পূরণ করল তাঁর সরকার। আজ, সোমবার বিধানসভায় বাজেট পেশের সময়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেন, রাজ্য়ে আরও চারটি জায়গায় নতুন মেডিক্যাল কলেজ তৈরি হবে। কালিম্পং-আলিপুরদুয়ার-পশ্চিম বর্ধমান ও দক্ষিণ দিনাজপুরে হবে নতুন মেডিক্যাল কলেজ। সঙ্গে বীরভূমের সিউড়ি হাসপাতালের মান উন্নয়ন হবে বলে বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। যার ফলে জেলার মানুষদের আর কলকাতাতে ছুটে আসতে হবে না। নিজের জেলাতেই সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাবেন।

আরও পডুন: ৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতা! অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা

একই সঙ্গে উত্তরবঙ্গের জন্য বাজেটে বড় চমক দিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি ঘোষণা করেছেন, ‘উত্তরবঙ্গে একটি আইআইটি, একটি এইমস ও ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হবে। এ ছাড়া ১৩টি মেডিক্যাল কলেজে ৬৫০ MBBS আসন বাড়ানো হবে।’ তিনি আরও ঘোষণা করেন, ‘অত্যাধুনিক হাসপাতাল গড়ে তুলতে প্রাইভেট সংস্থাকে আহ্বান জানাচ্ছি। তাদের সরকারি হাসপাতালের রোগীদের জন্যে বিনামূল্য বা ভর্তুকি অর্থে ৫০ শতাংশ বেড সংরক্ষিত রাখতে হবে। মুম্বই-ভেলোরে চিকিৎসার জন্য গেলে সরকারি ব্যবস্থাপনায় রোগীর আত্মীয়দের কম খরচে থাকার ব্যবস্থা করা হবে। পিপিপি মডেলে থাকার বন্দোবস্ত করবে রাজ্য।’

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর