রাজ্যে আরও পাঁচটি নতুন জেলা, নয়টি পুরসভার ঘোষণা অর্থমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক কাজে গতি আনতে রাজ্যে একাধিক জেলা তৈরির পথে এতদিন হেঁটে এসেছে পূর্বতন সরকার। এবার সেই পথে হেঁটে রাজ্যে আরও পাঁচ নতুন জেলার ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আজ, সোমবার বিধানসভায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করল বিজেপি সরকার। তাতে একাধিক চমক যেমন ছিলই। তেমনই বড় চমক ছিল রাজ্যের মানচিত্রে আরও নতুন পাঁচ জেলা যুক্ত হওয়ার ঘোষণা। অর্থমন্ত্রী বাজেটে ঘোষণা করেছেন পাঁচটি নতুন জেলা হচ্ছে কলকাতা, বসিরহাট, সুন্দরবন, জঙ্গিপুর ও আরামবাগ। কাঁথিতে নতুন পুলিশ জেলা হবে ও গোপীবল্লভপুরকে করা হবে মহকুমা।

আরও পড়ুন: স্কুল-কলেজ-মন্দিরের ১ কিমির মধ্যে মদের দোকান নয়, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর

যার ফলে রাজ্যে বাড়ল জেলার সংখ্যা। সুযোগ-সুবিধা আরও বাড়বে এই সমস্ত জেলার মানুষদের। একই সঙ্গে বাজেটে চমক দিয়ে রাজ্যে আরও বেশ কয়েকটি পুরসভার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। তিনি জানিয়েছেন, নতুন পুরসভা হবে শিবমন্দির, চাঁচল, গাজল, বেলদা, বাগনান, জয়গাঁ, কোলাঘাট, কামারপুকুর, টুঙ্গিদিঘিতে। তবে শুধুই জেলা বা পুরসভা নয়, নতুন ফায়ার ব্রিগেড স্টেশনও গড়ে তোলা হবে হেমতাবাদ, বিনাচাপড়া, করণদিঘি, মানিকচক, ফলতা, কালিম্পং জেলার লাভা ব্লকের গিতদাবলিং, গড়বেতা, চণ্ডীপুর ও কাকদ্বীপে। একই সঙ্গে দার্জিলিংয়ের ডালিতে থাকা ফায়ার ব্রিগেড স্টেশনকে আরও উন্নত করা হবে বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছেন, ফলতাকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলা হবে। সুন্দরবনের জন্য বিশেষ পরিকল্পনাও রয়েছে বলে বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর