ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জল্পনার অবসান। পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সেই সঙ্গেই ক্ষমতাসীন লেবার পার্টির নেতার পদও ছেড়েছেন তিনি। তবে পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি এই পদে থাকবেন বলে জানিয়েছেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন, পদত্যাগের বিষয়ে তিনি রাজা তৃতীয় চার্লসের সঙ্গে কথা বলেছেন। স্টারমারকে নিয়ে ব্রিটেনে গত ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন প্রধানমন্ত্রী।   

স্টারমার তার স্ত্রীকে সঙ্গে নিয়ে ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বের হয়ে জনসম্মুখে তাঁর পদত্যাগের কথা ঘোষণা  করেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কিয়ার স্টারমার। তিনি ধরা গলায় বলেন, ‘আমার দল এখন প্রশ্ন তুলছে যে, পরবর্তী সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি সঠিক ব্যক্তি কি না। আমি এ বিষয়ে আমার পার্লামেন্টারি দলের মতামত শুনেছি এবং তা শ্রদ্ধার সঙ্গে মেনে নিয়েছি।’  

আরও পড়ুন:  সংঘাত নিরসনে ৬০ দিনের কর্মপরিকল্পনায় সম্মত আমেরিকা-ইরান

রয়টার্সে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের সাধারণ নির্বাচনে বিশাল জয়ের মাধ্যমে  ব্রিটেনে বিশৃঙ্খল রাজনীতির অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন স্টারমার। কিন্তু দায়িত্ব নেওয়ার দুই বছর পূর্ণ হওয়ার আগেই  তিনি পদত্যাগ করলেন। স্টারমারের পদত্যাগে সপ্তম প্রধানমন্ত্রী পেতে চলেছে ব্রিটেন।  প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই  প্রধানমন্ত্রী স্টারমারের ওপর পদত্যাগের চাপ বাড়ছিল। গত শুক্রবার সেই চাপ আরও তীব্র হয়। গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহাম  পার্লামেন্টারি উপনির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়ে হাউজ অব কমন্সে ফিরে আসার কারণেই এই চাপ বৃদ্ধি পায়। অ্যান্ডি বার্নহ্যামই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন।  

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর