ফিলিপাইনের স্কুলে এলোপাথাড়ি গুলি, বন্দুকধারীর হামলায় নিহত ৩ শিক্ষার্থী

ফিলিপাইনের একটি স্কুলে বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৯ টা নাগাদ দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে ঘটনাটি ঘটেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিলিপাইনের একটি স্কুলে বন্দুক হামলায় তিন শিক্ষার্থী নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ৯ টা নাগাদ দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে ঘটনাটি ঘটেছে। বিষয়টি নিশ্চিত করে পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানিয়েছেন, আজ সকালে ১৪ এবং ১৫ বছর বয়সী দুই কিশোর স্যান হোসে ন্যাশনাল হাইস্কুলের ভিতরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। গুলির আওয়াজ শোনা মাত্রই শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে শুরু করে। অনেকেই শ্রেনিকক্ষের ভিতরে লুকিয়ে পড়ে। চিৎকার করে কান্নাকাটি জুড়ে দেয়।

কিন্তু কিশোর দুটি লাগাতার গুলি চালায়। যাতে তিনজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং ৫ জন আহত হয়েছে। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে ভয়ের চোটে শিক্ষার্থীদের ছোটাছুটি করতে দেখা গিয়েছে। ঘটনার পরপরই দুই সন্দেহভাজন কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। প্রাথমিক অনুমান, সহপাঠীদের দ্বারা হয়রানির শিকার হয়েই এই হামলা চালিয়েছে সন্দেহভাজন দুই কিশোর। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং সেগুলো কীভাবে স্কুলে আনা হল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

অভিযুক্তরা কিশোর হওয়ার কারণে অভিভাবকদের উপস্থিতিতে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহত পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন তাঁরা কেমন আছে, তা জানা যায়নি। ঘটনার পর ফিলিপাইনের শিক্ষা বিভাগ উচ্চ সতর্কতা জারি করেছে। পুলিশ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। তবে ফিলিপাইনের শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে হামলার ঘটনা বিরল। ২০২২ সালে আতনেও দে মানিলা বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছিল। নিহতদের তালিকায় একজন প্রাক্তন মেয়রও ছিলেন।

কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

হালিশহর পুরসভায় নথি-কাণ্ড, পুলিশের হেফাজতে এবার প্রাক্তন পুরপ্রধানের ভাই

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি