প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহ-নক্ষত্রের অবস্থান আজ মঙ্গলবারের (২৩ জুন) নানা রাশির ভিন্ন ভিন্ন প্রভাব ফেলতে চলেছে। কারও জন্য অপেক্ষা করছে সুখবর ও আর্থিক উন্নতির সম্ভাবনা, আবার কারও জীবনে দেখা দিতে পারে সাময়িক উদ্বেগ বা মানসিক চাপ। চন্দ্র ও অন্যান্য গ্রহের গতিবিধি ইঙ্গিত দিচ্ছে যে আজ ধৈর্য এবং ইতিবাচক মনোভাব বজায় রাখলে অনেক বাধা সহজেই অতিক্রম করা সম্ভব হবে। দেখে নিন, আপনার রাশির জন্য আজকের দিনটি কী বার্তা নিয়ে এসেছে। 

মেষ (Aries):

আজ পুরনো কোনও ঘটনা মনে অস্থিরতা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে ভাল সুযোগ মিলবে এবং অর্থনৈতিক দিকও মোটামুটি অনুকূলে থাকবে। হঠাৎ কিছু অর্থ বা উপহার পেতে পারেন। প্রেমের সম্পর্কে আনন্দ থাকবে, তবে স্বাস্থ্যের দিকে নজর দিন।

বৃষ (Taurus):

দিনটি আনন্দের মধ্যেই কাটবে, যদিও শরীরে সামান্য ক্লান্তি বা অস্বস্তি থাকতে পারে। শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রের চাপ কমবে এবং সম্মান বৃদ্ধি পাবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন।

আরও পড়ুন: অম্বুবাচীর পুণ্যক্ষণে খুলতে পারে সৌভাগ্যের দ্বার, কী বলছে আজকের রাশিফল?

মিথুন (Gemini):

আজ বন্ধু বা কাছের মানুষের সঙ্গে মতভেদ হতে পারে। আর্থিক দিক ভালো থাকবে এবং কোনও সুখবর মন ভাল করে দেবে। ধর্মীয় বা সামাজিক কাজে অংশ নিতে পারেন। প্রেমের সম্পর্কে যোগাযোগ বৃদ্ধি পাবে।

কর্কট (Cancer):

মানসিক ও শারীরিকভাবে কিছুটা অস্বস্তি অনুভব করতে পারেন। হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের সম্পর্কে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে।

সিংহ (Leo):

বাইরে থেকে সব ঠিকঠাক মনে হলেও ভেতরে কিছু দুশ্চিন্তা কাজ করবে। খরচ বাড়তে পারে, তাই হিসেব করে চলুন। কোনও ভাল খবর পেতে পারেন। প্রেমের সম্পর্কে মধুর মুহূর্ত কাটবে।

কন্যা (Virgo):

আগের তুলনায় মানসিক চাপ কমবে। কর্মক্ষেত্রে যোগাযোগ ও কাজের গতি বজায় থাকবে। হঠাৎ অর্থ বা উপহার লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে কিছু আবেগঘন মুহূর্ত আসতে পারে।

তুলা (Libra):

কর্মক্ষেত্র নিয়ে কিছু চিন্তা থাকলেও আয় মোটামুটি ভালো থাকবে। কোনও আনন্দের খবর মন ভাল করবে। সম্মান ও প্রশংসা লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

বৃশ্চিক (Scorpio):

আজ আয় বৃদ্ধির সম্ভাবনা প্রবল। কর্মক্ষেত্রের পরিবেশ অনুকূলে থাকবে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। প্রেমের সম্পর্কে আন্তরিকতা ও ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে।

ধনু (Sagittarius):

অর্থ ও কর্ম দুই ক্ষেত্রেই ইতিবাচক ফল মিলতে পারে। কোনও শুভ সংবাদ পেতে পারেন। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ভাল লাগবে। প্রেমের সম্পর্কে বোঝাপড়া বাড়বে। 

মকর (Capricorn):

আজ কর্মক্ষেত্রে কিছু চাপ ও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। খরচ বাড়তে পারে, তাই সতর্ক থাকুন। কোনও পরিকল্পনা সফল না হওয়ায় হতাশা আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরুন।

কুম্ভ (Aquarius):

কর্মক্ষেত্রে হঠাৎ কোনও সমস্যা দেখা দিলেও তা সামলে নিতে পারবেন। অর্থাগমের সুযোগ থাকবে। নিজের প্রতিভার জন্য প্রশংসা পেতে পারেন। প্রেমের সম্পর্কে ভালবাসা ও বিশ্বাস বাড়বে।

মীন (Pisces):

ছোটখাটো ঝামেলা মানসিক শান্তি নষ্ট করতে পারে। শরীরের যত্ন নেওয়া জরুরি। কর্ম ও আয়ের ক্ষেত্রে দিনটি স্বাভাবিক থাকবে। প্রেমের সম্পর্কে অকারণ উদ্বেগ এড়িয়ে চলাই ভাল।

বাজ পড়ার আশঙ্কায় খালি করা হল স্টেডিয়াম, বন্ধ হয়ে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

প্রেম, অর্থ ও কর্মক্ষেত্রে কী অপেক্ষা করছে? জানুন আজকের রাশিফল

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের