সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন সুপারস্টার অল্লু অর্জুন। তিনি এই মুহূর্তে মুম্বইয়ে নতুন ছবির কাজে ব্যস্ত আছেন বলে তাঁর সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন সুপারস্টার অল্লু অর্জুন। তিনি এই মুহূর্তে মুম্বইয়ে নতুন ছবির কাজে ব্যস্ত আছেন বলে তাঁর সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি। সেই কারণে তাঁর আইনজীবী অভিনেতার ভার্চুয়ালি হাজিরার অনুমতি চেয়েছিলেন। তাতে সাড়া মিলতেই অভিনেতা ভার্চুয়ালি আদালতে হাজির হলেন।

বছর দুয়েক আগে হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে আয়োজিত ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে অল্লু অর্জুনকে দেখতে গিয়ে ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটেছিল। যার ফলে রেবতি নামের এক মহিলার মৃত্যু হয় এবং তাঁর ৯ বছরের কিশোর ছেলে গুরুতর আহত হয়। টানা পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর সে হাসপাতাল থেকে ছাড়া পায়। অভিযোগ, ঘটনার দিন অভিনেতার হলে যাওয়ার কথা আগে থেকে জানানো হয়নি। তাই উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থাও করা হয়নি। অল্লু সিনেমাহলে প্রবেশ করতেই তাঁকে দেখতে ভক্তদের ভিড় উপ্‌চে পড়ে। ভয়াবহ পদপিষ্টের ঘটনা ঘটে। তাতেই মৃত্যু হয় রেবতির। এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে অভিনেতাকে। তাঁকে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একদিন হাজতবাসের পর অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পান অভিনেতা। হলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ-সহ ১১ নম্বর অভিযুক্ত হয়েছেন তিনি।

এই ঘটনার প্রেক্ষিতেই গত সপ্তাহে অল্লু-সহ ২০ জনকে সমন পাঠায় হায়দরাবাদের নামপল্লি আদালত। আজ তাঁকে সশরীরে হাজির হতে বলা হয়েছিল। কিন্তু মুম্বইয়ে ছবির কাজে ব্যস্ত থাকার কারণে অভিনেতা সশরীরে আদালতে হাজিরা দিতে পারেননি। সেই কারণে মামলার শুনানি ৬ জুলাই পর্যন্ত মুলতবি করা হয়েছে। সেদিন অল্লু অর্জুন-সহ যে ২০ জনকে সমন পাঠানো হয়েছিল, সবাইকে আদালতে হাজিরা দিতে বলা হয়েছে। এদিন মামলায় অল্লু অর্জুন ভার্চুয়ালি আদালতে হাজির হয়েছিলেন। অন্যদিকে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের দুজন ব্যক্তি সশরীরে আদালতে উপস্থিত হয়েছিলেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা