‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘বাবা, চারদিকে আগুন… আমাকে বাঁচাও!’ ফোনের ওপার থেকে মেয়ের এই চিৎকার আজও কানে বাজছে পরিবারের। কিন্তু সেই ডাকে সাড়া দেওয়ার আগেই সব শেষ। উত্তরপ্রদেশের লখনউয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন ১৫ জন। যাদের মধ্যে ছিলেন ২৩ বছরের সুখমনি সিং। এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু পরিবার কাছের মানুষকে হারিয়েছেন।

সোমবার (২২ জুন) উত্তর-পশ্চিম লখনউয়ের আলিগঞ্জ এলাকায় একটি কোচিং সেন্টারে ভয়াবহ আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কোচিং সেন্টারের ভেতরে বহু শিক্ষার্থী ও কর্মী আটকা পড়েন। প্রাণ বাঁচাতে কয়েকজন কোচিং সেন্টারের ছাদ থেকে ঝাঁপ দেন। দীর্ঘক্ষণ ধরে চলা উদ্ধারকাজের পর মোট ২৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাদের মধ্যে ১৫ জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে ছিলেন সুখমণি সিং। পরিবারের দাবি, দুপুর প্রায় ২টা ১৫ মিনিট নাগাদ তিনি তার বাবাকে ফোন করে আগুন লাগার কথা জানান এবং সাহায্যের জন্য কাকুতি মিনতি করেন। কিন্তু পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুধু সুখমণি নন, এই দুর্ঘটনায় আরও অনেক পরিবারের জীবন ওলটপালট হয়ে গিয়েছে। নিহতদের মধ্যে আদিত্য শ্রীবাস্তব দীর্ঘ সময় ধোঁয়ায় ভরা কোচিং সেন্টারের ভেতরে আটকে ছিলেন। তার মায়ের অভিযোগ, আরও দ্রুত উদ্ধার অভিযান শুরু হলে হয়তো তার ছেলেকে বাঁচানো সম্ভব হতো। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সময় নষ্ট না করে দ্রুত সাহায্য পৌঁছলে অনেক প্রাণ রক্ষা পেতে পারত।  

আরও পড়ুন: কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

অন্যদিকে, আব্দুল রহমানের মৃত্যু তার পরিবারকে চরম সংকটে ফেলে দিয়েছে। তার বন্ধুরা জানিয়েছেন, কয়েক মাস আগে চাকরি পেয়েছিলেন আব্দুল। পরিবারের একমাত্র ভরসা হয়ে উঠেছিলেন তিনি। পক্ষাঘাতে আক্রান্ত বাবা, গৃহবধূ মা এবং পরিবারের আর্থিক দায়িত্ব প্রায় একাই সামলাতেন তিনি। তার অকালমৃত্যুতে কার্যত অসহায় হয়ে পড়েছে পরিবার। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোচিং সেন্টারের নিচতলায় থাকা একটি পশু বিক্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত উপরের তলাগুলিতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কোচিং সেন্টারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না। বহু এয়ার কন্ডিশনার ব্যবহার করা হলেও বৈদ্যুতিক পরিকাঠামো সেই অনুযায়ী উন্নত করা হয়নি। পাশাপাশি জরুরি অবস্থায় বেরিয়ে যাওয়ার জন্য কার্যকর বিকল্প পথও ছিল না। ঘটনার পর কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। লখনউ উন্নয়ন কর্তৃপক্ষ, বিদ্যুৎ বিভাগ এবং দমকল বিভাগের মোট চারজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ঘটনার তদন্তে দুই সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, কোচিং সেন্টারের মালিক সহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, নিরাপত্তা বিধি লঙ্ঘন এবং অবহেলার কারণেই এই বিপর্যয় ঘটেছে কি না। সরকার জানিয়েছে, যে বাড়িটির ওপর কোচিং সেন্টার গড়ে তোলা হয়েছিল সেটি আগেও অবৈধ নির্মাণের অভিযোগ উঠেছিল। ২০১৬ সালে ভাঙার নির্দেশ জারি হলেও পরে তা প্রত্যাহার করা হয়। সেই পুরনো বিতর্ক নতুন করে সামনে আসায় প্রশাসনিক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

গড়িয়াহাটের পর কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল

কাঁকুড়গাছি VIP মার্কেটে স্বচ্ছতা অভিযানে অগ্নিমিত্রা, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা মন্ত্রীর

অন্ধ্রপ্রদেশের ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, ঝলসে মৃত ২ শ্রমিক

উত্তরে ভারী বর্ষণের পূর্বাভাস, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

‘বাবা আমাকে বাঁচাও’, লখনউ কোচিং সেন্টার অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যুর আগে শেষ ফোন তরুণীর

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?