মন্দিরে পুজো দিতে গিয়ে বাঁদরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু নববধূর

Share:

নিজস্ব প্রতিনিধি: দাম্পত্য জীবনের শুরুটা ছিল স্বপ্নের মতো। কিন্তু সেই সুখের সময়ই মুহূর্তের মধ্যে পরিণত হল মর্মান্তিক ট্র্যাজেডিতে। মন্দির দর্শনে গিয়ে বানরের আতঙ্কে পাহাড়ের চূড়া থেকে পড়ে প্রাণ হারালেন এক নববিবাহিতা তরুণী। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে শনিবার (২৭ জুন) তামিলনাড়ুর থুথুকুডি জেলার কাজুগুমালাই এলাকায়।

জানা গিয়েছে, মৃতার নাম অনিতা (২৪)। তিনি থুথুকুডির দক্ষিণ থিট্টানকুলামের বাসিন্দা ছিলেন। মাত্র এক মাস আগে ২৯ বছর বয়সি সুরেশের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। কর্মসূত্রে বিদেশে থাকেন সুরেশ। দেশে ফেরার পর নবদম্পতি আশীর্বাদ নিতে কাজুগাসালামূর্তি মন্দিরে পুজো দিতে যান। মন্দিরে পুজো সম্পন্ন করার পর তাঁরা পাহাড়ের উপরে অবস্থিত উচিপিল্লাইয়ার মন্দিরের উদ্দেশে ওঠেন। সেখানে কয়েকটি বানরকে ফল খাওয়ানোর সময় আচমকাই একদল বানর তাঁদের চারপাশে ভিড় করে। হঠাৎ এমন পরিস্থিতিতে অনিতা ভয় পেয়ে যান বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

আরও পড়ুন: ফের ভাটপাড়া উত্তর মন্ডলপাড়ায় বোমাবাজির অভিযোগ, এলাকায় তীব্র আতঙ্ক

পুলিশের অনুমান, আতঙ্কিত হয়ে তিনি নিজের ভারসাম্য হারিয়ে ফেলেন এবং পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্ত্রীর চোখের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে দেখে সুরেশ ভেঙে পড়েন। ঘটনাস্থলের একটি ভিডিওতে তাঁকে স্ত্রীর নিথর দেহের পাশে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। খবর পেয়ে কাজুগুমালাই দমকল ও উদ্ধারকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়। পুলিশ এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। 

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার