পেছন থেকে ধাক্কা, তারপর ‘সরি দিদি’, মহিলাদের হেনস্থার অভিযোগে গ্রেফতার ইউটিউবার

এবার রাস্তায় ইচ্ছাকৃতভাবে মহিলা এবং নাবালিকা মেয়েদের টার্গেট করার অভিযোগে এক ইউটিউবারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ভিউজ এবং ফলোয়ার পাওয়ার প্রতিযোগিতা দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে। ভাইরাল হওয়ার নেশায় যে কোনও রকমের বিপদ ঘটতেও পিজপা হচ্ছেন না মানুষজন। কারণ যত ভিউজ, ততই রোজগারের রাস্তা প্রশস্ত হয়ে যাওয়া। সেই কারণে মানুষ এখন নিজেকে ভাইরাল করার নেশায় মত্ত হয়ে উঠেছে। এমন সব কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন, যা সরাসরি আইন লঙ্ঘন করছে ও মানুষের ক্ষতি করছে। এবার রাস্তায় ইচ্ছাকৃতভাবে মহিলা এবং নাবালিকা মেয়েদের টার্গেট করার অভিযোগে এক ইউটিউবারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রের খবর, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম গুরমন সিংহ (৩২)। তিনি সোশ্যাল মিডিয়ায় তথা ইউটিউব ও ফেসবুকে ‘রোড সেফটি ওয়ালা’ হিসেবে পরিচিত।

অভিযোগ, তিনি যখন রাস্তায় বাইক চালান, তখন স্কুটার বা বাইক নিয়ে থাকা মেয়েদের টার্গেট করেন। শুধু তাই নয়, বাইকের পেছনে বসে থাকা মেয়েদেরও টার্গেট করেন। এরপর ইচ্ছাকৃতভাবে তাঁদের গিয়ে সরাসরি ধাক্কা মারেন। এরপর তাঁর দিকে অভিযোগ উঠতেই তিনি ‘সরি দিদি’ বলে ক্ষমা চেয়ে নেন। এই ঘটনার পুরো ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে তিনি, এমন কর্মকাণ্ডের মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় পরিচিতি লাভ করেছেন গুরুমান সিংহ। যাতে তাঁর আয়ও বেড়েছে। বিষয়টি বুঝতে পেরেই সম্প্রতি একজন ব্যক্তি দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। তখনই বিষয়টি প্রকাশ্যে আসে।

অভিযোগকারী জানান, সম্প্রতি দুজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে পেছন থেকে তাঁর নাবালিকা মেয়েদের স্কুটারে ধাক্কা মেরেছে। অভিযুক্তরা মেয়েদের পিছু নিচ্ছিল এবং অশ্লীল মন্তব্য ও অকথ্য ভাষা ব্যবহার করছিল। এর কিছুদিন পর তারা জানতে পারে যে, তাঁর মেয়েদের ভিডিও তাঁদের অনুমতি ছাড়াই ইউটিউব ও ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। এরপরেই তিনি পকসো আইনের অধীনে মামলা নথিভুক্ত করেন। অভিযোগ পাওয়ার পর দিল্লি পুলিশ বিষয়টি তদন্ত করতে শুরু করে এবং পকসো আইন ও অন্যান্য প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করে। অবশেষে পুলিশ গুরমান সিংহকে গ্রেফতার করেন। 

‘সাধারণ মানুষের চলার অধিকার আছে’, কলকাতার হকার উচ্ছেদ নিয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ

হোটেলের মতো ফুলকো লুচি বানাতে চান? জেনে নিন ঘরোয়া উপায়ে সহজ কৌশল

পুণের লোহাগড় দুর্গে খুনের পুনর্নির্মাণ, ঘটনাস্থলে নিয়ে যাওয়া হল অভিযুক্ত সিয়া ও চেতনকে

প্রাক্তন প্রেমিকাকে ‘খুন’ করতে বোমা রেখেছিল গাড়িতে! বিস্ফোরণে উড়ে গেল খোদ তরুণই

পারিশ্রমিক চাইতেই মারধর, খুনের হুমকি, বিস্ফোরক অভিযোগ ‘মির্জাপুর’ অভিনেতার

জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার পরেই লন্ডনে রহস্যমৃত্যু ভারতীয় পড়ুয়ার

আমেরিকার হামলার পাল্টা জবাব দিল ইরান, মাশুল গুনছে কুয়েত-বাহারাইন

লুকিয়েও শেষরক্ষা হল না, বহরমপুর থেকে গ্রেফতার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

ডিজেল নিয়ে আর হয়রানি নয়, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

শিয়ালদহ ফ্লাইওভার ও সুকান্ত সেতুতে ঝুলল নোটিস, ৭ দিনের মধ্যে কড়া ব্যবস্থা নেওয়ার বার্তা

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেফতার আরও ১