শিলিগুরি-মিরিক রোডে ভয়াবহ ধস নামায় বিপর্যস্ত উত্তরবঙ্গ, দুর্ভোগে পর্যটকরা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে বর্ষার দাপট ক্রমশ বাড়ছে। টানা বৃষ্টিতে পাহাড় থেকে ডুয়ার্স বিভিন্ন এলাকায় জনজীবন বিপর্যস্ত। নদীগুলির জলস্তর দ্রুত বাড়তে থাকায় উদ্বেগে প্রশাসন। পরিস্থিতি মোকাবিলায় একাধিক জেলায় জারি হয়েছে হলুদ ও কমলা সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ফুলেফেঁপে উঠেছে তিস্তা, ডায়না, মহানন্দা এবং জলঢাকা নদী। পাহাড় ও ডুয়ার্সের একাধিক এলাকায় ভূমিধসের খবর মিলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ধস নামায় যান চলাচল ব্যাহত হয়েছে এবং বহু এলাকায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শনিবার রাত থেকে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবল বৃষ্টির জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। উত্তর সিকিমের ফিদাং এলাকায় সেনাবাহিনীর নির্মিত একটি বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় মঙ্গন ও জঙ্গুর মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গন এলাকায় টানা বৃষ্টির ফলে তিস্তা নদীর জলস্তরও দ্রুত বাড়ছে। অন্যদিকে, মিরিকগামী গয়াবাড়ি এলাকায় ধস নামায় যান চলাচলে সমস্যা তৈরি হয়েছে। শিলিগুরি-মিরিক সড়কের একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে ৪৮ নম্বর এশিয়ান হাইওয়ের বি-বাড়ি এলাকার অস্থায়ী ডাইভারশনও ভেসে গিয়েছে। গত বছরের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই সতর্ক প্রশাসন। নদীর নাব্যতা বাড়াতে বিভিন্ন জায়গায় ড্রেজিংয়ের কাজও চলছে। 

আরও পড়ুন: বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

দক্ষিণবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভুম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুত-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সকাল থেকেই কলকাতার আকাশ আংশিক মেঘলা। দিনের বেলায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকলেও বিকেল বা সন্ধ্যের দিকে শহর ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণী সুরকার অনিরুদ্ধ রবিচন্দ্রনের সঙ্গে কাব্যা মারানের বিয়ে পাকা? প্রকাশ্যে বড় তথ্য

বাংলাদেশে এবার নোট বন্দি, বাতিল হচ্ছে ৫০০ ও‌ ১০০০ টাকার নোট!

বিশ্বকাপের মাঝেই দুঃসংবাদ, প্রিয় সন্তানকে হারালেন ডাচ তারকা ফুটবলার

নিট প্রশ্ন ফাঁসের জের, কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদলে শিক্ষামন্ত্রক হাতছাড়া হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের?

শেখ হাসিনা জমানার ঢাকা পুলিশের কমিশনারকে মৃত্যুদণ্ড

বাড়ি ভাড়া দিতে না পারায় নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু একই পরিবারের ৪ সদস্যের

তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ কাণ্ডে তদন্তে ইডি!

বিশ্বকাপের‌ শেষ ১৬ তে জায়গা পেতে কে কার মুখোমুখি?

উত্তরবঙ্গে বড় দুর্যোগের আশঙ্কা! বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দক্ষিণে

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪, খতম ছয় জঙ্গিও

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

তোলাবাজি মামলায় বাড়ল চাপ, সব্যসাচী দত্তের বিরুদ্ধে ECIR দায়ের ইডি-র

‘কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা,’ দাবি রচনার

রুটি বানানোর পর তাওয়া উল্টো রাখছেন? অজান্তেই ডেকে আনছেন চরম অর্থকষ্ট!