উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগে ভাসছে উত্তরবঙ্গ। একাধিক নদী ফুঁসছে। সিকিম, ভুটানের জলে আরও বিপদ বাড়ছে উত্তরের জেলাগুলিতে। পাহাড়ে ধস এবং নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। তবে এখনই সেই পরিস্থিতি থেকে নিস্তার নেই। আরও বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উত্তরবঙ্গে এখনও কয়েকদিন বৃষ্টি চলবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আজ, সোমবারও উত্তরের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড় ও ডুয়ার্সে অতি ভারী বা প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একদিনে ২০০ মিলিমিটারের বেশিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যার ফলে দুর্ভোগ আরও বাড়তে চলেছে উত্তরবঙ্গে। এই পরিস্থিতি আগামিকাল মঙ্গলবার পর্যন্ত বজায় থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। বুধবার থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পডুন: বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

অপরদিকে দক্ষিণবঙ্গেও আজ, সোমবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই নিম্নচাপের জেরেই দক্ষিণবঙ্গে বৃষ্টি বৃদ্ধি পেতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস অনুযায়ী, নিম্নচাপটি পশ্চিমবঙ্গ–উত্তর ওড়িশা উপকূল সংলগ্ন এলাকা দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে। আগামী ৪ জুলাই থেকেই তাই ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগামী বুধবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। সেইদিন থেকেই কলকাতা-সহ সাত জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি হয়েছে। আজ, সোমবার শহরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। সোমবারে শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা