ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাত্র ১৯ মাসের এক শিশু। সর্দি আর চোখ লাল হয়ে যাওয়ার সমস্যায় তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। পরিবারের আশা ছিল, চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরবে সন্তান। কিন্তু সেই চিকিৎসার পরই বদলে যায় সবকিছু।ঘটনার জেরে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

অভিযোগ, মধ্যপ্রদেশের সাগর জেলার বান্ডার সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর চিকিৎসাজনিত ভুলের শিকার হয় শিশুটি। পরিবারের দাবি, এক চিকিৎসক শিশুটির চোখে ভুল ড্রপ প্রয়োগ করেন। এরপরই দ্রুত অবনতি হতে শুরু করে তার শারীরিক অবস্থার। শিশুটির বাবা ইন্দ্রজ বিশ্বকর্মা জানান, ঘটনার দিন তিনি তাঁর ছেলেকে( বিনয় বিশ্বকর্মার) সর্দি-কাশি ও চোখ লাল হয়ে যাওয়ায় তাকে বান্ডার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে চিকিৎসক চোখে ড্রপ দেওয়ার পাশাপাশি প্যারাসিটামল সিরাপ, একটি ইনজেকশন এবং আরও কিছু ওষুধ লিখে দেন। পরিবারের অভিযোগ, চিকিৎসার কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটির চোখের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। দীর্ঘক্ষণ হাসপাতালে রাখার পরও অবস্থার উন্নতি না হওয়ায় প্রথমে তাকে সাগর জেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ভোপালের এইমসে পাঠানো হয়।বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, ভুল চিকিৎসা বা চিকিৎসায় অবহেলার জেরে শিশুটির দুই চোখের দৃষ্টিশক্তি চিরকালের জন্য নষ্ট হয়ে গিয়েছে। 

আরও পড়ুনঃ যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

ঘটনার পর বান্ডা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। যদিও চিকিৎসকের নাম জানাতে পারেননি, তবে মুখ দেখে শনাক্ত করতে পারবেন বলে জানিয়েছেন। এদিকে ব্লক মেডিক্যাল অফিসার যোগেন্দ্র খাটিক জানিয়েছেন, বিষয়টির তদন্তে চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসারের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে।

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

পুরীতে শুরু হল জগন্নাথ দেবের স্নানযাত্রা

আর্জেন্টিনার বিরুদ্ধে নকআউটের আগে কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

দক্ষিণেশ্বর থেকে কালীঘাট পর্যন্ত ট্রাম পরিষেবা, বড় পরিকল্পনার কথা জানালেন পরিবহণ মন্ত্রী

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য

লবণের পাত্রে রাখুন এই জিনিস, রাতারাতি ঘুরবে ভাগ্যের চাকা