কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আদালতে ফের ধাক্কা খেল অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশযাত্রা সংক্রান্ত মামলার দ্রুত শুনানির আবেদন দ্বিতীয়বারের জন্য খারিজ করল কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, মামলার শুনানি নির্ধারিত তালিকা মেনেই হবে। দ্রুত শুনানির কোনও প্রয়োজন নেই। সোমবার অভিষেকের পক্ষে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি দ্রুত শুনানির আর্জি জানালেও আদালত সেই আবেদন গ্রহণ করেনি। বিচারপতি জানান, অন্যান্য মামলার মতো এই মামলাও নির্ধারিত সময়েই শুনানির জন্য তালিকাভুক্ত হবে। এর আগেও গত মঙ্গলবার একই আবেদন জানানো হয়েছিল। সেবারও দ্রুত শুনানির আর্জি খারিজ করে হাই কোর্ট জানিয়েছিল, মামলার স্বাভাবিক প্রক্রিয়া অনুসারেই শুনানি হবে। এ দিনও সেই অবস্থানেই অনড় থাকে আদালত। জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য সাত দিনের বিদেশ সফরের অনুমতি চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে কলকাতায় ফেরার পথে একটি সড়ক দুর্ঘটনায় তাঁর চোখের নীচে গুরুতর আঘাত লাগে। প্রথমে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চললেও পরে বিদেশে গিয়েও চিকিৎসা করাতে হয় তাঁকে। সেই চিকিৎসারই পরবর্তী ধাপের জন্য বিদেশে যাওয়ার প্রয়োজন হয়েছে বলে আদালতে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

আইনজীবী সূত্রে জানা গিয়েছে, অভিষেকের বিদেশযাত্রার উপর সরাসরি কোনও নিষেধাজ্ঞা নেই। তবে একাধিক মামলা বিচারাধীন মামালায় তাঁর নাম রয়েছে, তাই সেই ক্ষেত্রে তদন্তে তাকে সহযোগিতা করতে বলেছে আদালত। 

চম্পত রাইয়ের জবানবন্দি রেকর্ড, রাম মন্দির নিয়ে সামনে আসবে বড় কোনও তথ্য?

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

কলকাতা হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?