ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হওয়া নিয়ে আদালতে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কালীঘাট তৃণমূল। সেই আবেদনই এবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, দ্রুত নয় বিচার্য মামলার তালিকা অনুযায়ী হবে শুনানি । মঙ্গলবার (৩০ জুন) বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানিয়ে দেন, মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়। এই রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল।  
এদিন ‘ফ্রিজ’ হওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানান কালীঘাট তৃণমূলের আইনজীবী কিশোর দত্ত। সেই আর্জি ফিরিয়ে দিয়ে বিচারপতি ভট্টাচার্য বলেন, “বিচার্য মামলার তালিকা অনুযায়ীই শুনানি হবে। মামলা এগিয়ে এনে শুনানি সম্ভব নয়।” বিধানসভা নির্বাচনে হারের পর  তৃণমূলে ভাঙন ধরে। ভাগ হয়ে যায় দুটি শিবিরে।  তার পরেই দলের তহবিল কোন পক্ষের হাতে থাকবে, তা নিয়ে জোড়াফুলের দুই শিবিরের মধ্যে সংঘাত প্রকট হয়েছে। ‘আসল তৃণমূল’ বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির মামলায় আইনি লড়াইয়ের জন্য সিনিয়র আইনজীবী কে পরমেশ্বরকে নিয়োগ করেছে। অন্যদিকে  রাজ্য সরকারের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন,  সোমবার (২৯ জুন) মামলার নথি হাতে পেয়েছেন। সলিসিটর জেনারেল  বৃহস্পতিবার মামলার শুনানি শুরু করার আর্জি জানান। 
 উল্লেখ্য, তৃণমূল দুটি শিবিরে ভাগ হয়ে যাওয়ার পরেই প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস  দলের অভ্যন্তরীণ টানাপড়েনের কথা উল্লেখ করে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন। ওই অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার কথা বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছিলেন। পরে আবার ঋতব্রতের শিবির অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়।  সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ  নেয় পুলিশ।  তিনটি অ্যাকাউন্টে জমা থাকা তৃণমূলের ৪৪০ কোটি টাকা আপাতত তোলা যাবে না বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। তলব করা হয় লেনদেনের নথিও। সেই বিষয় নিয়েই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে  কালীঘাট শিবির। এবার এই মামলা রায় কাদের দিকে যায় সেটাই দেখার। 

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বাতিল একাধিক ট্রেন, রইল তালিকা

পদত্যাগ করলেন তাম্রলিপ্ত পুরসভার চেয়ারম্যান বৈদ্যনাথ সিনহা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী হিয়া দে, কী হয়েছে ছোট্ট ‘পটল’-এর?

হুমায়ুনের বিতর্কিত মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৩ AJUP নেতা

‘পরের বিশ্বকাপে চেষ্টা করবেন’, ব্রাজিলকে নিয়ে ভবিষ্যদ্বাণী করা জ্যোতিষীকে খোঁচা নেইমারের

আমলাদের গাড়ির পতাকাতেও এবার বদল, ‘ব’ সরিয়ে ফিরছে অশোক চক্র

এশিয়ান গেমসে ভারতকে নেতৃত্ব দেবে কে? দল ঘোষণা করল BCCI

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

প্রবল ঝড়-বৃষ্টিতে ই-রিকশার উপর ভেঙে পড়ল নিম গাছ, মৃত ৫

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৭১৯, এখনও নিখোঁজ হাজারের বেশি মানুষ

যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা! ট্রাক-বাসের সংঘর্ষে মৃত ৪, আহত ১৯