মঙ্গলবার দোহায় ইরান-মার্কিন বৈঠক হচ্ছে না, মধ্যপ্রাচ্যে শান্তি অধরাই?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কথায় বলে, বর্ষার মুড নাকি আঁচ করা অসম্ভব। বর্ষার মুডের মতোই ক্ষণে-ক্ষণে মত বদলাচ্ছে ইরান সরকারও? নাকি বিশ্ববাসীকে বোকা বানানোর খেলায় মেতেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প?  গতকাল রবিবারই (২৮ জুন) হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছিলেন, ‘ইরানের সঙ্গে চলতি সপ্তাহে কাতারের রাজধানী দোহায় আলোচনায় বসছে মার্কিন প্রতিনিধিদল। আলোচনায় অংশ নিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সেখানে যাচ্ছেন।’ তবে সোমবার (২৯ জুন) ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদি স্পষ্ট জানিয়েছেন, আপাতত আমেরিকার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কোনও পরিকল্পনা নেই। তেহরানের এমন বক্তব্যের পরেই দোহার বৈঠকের ভবিষ্যত নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

গত কয়েক দিন ধরে হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা এবং কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে আক্রমণের ঘটনা ঘটেছে। ফলে ইরান ও আমেরিকার মধ্যে ফের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। তবে দুই পক্ষ ফের সাময়িকভাবে হামলা বন্ধ রেখে আলোচনার টেবিলে বসতে সম্মত হয়েছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে দাবি করেন, ইরানের তরফে জরুরি বৈঠকের জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধে সাড়া দিয়ে আগামিকাল মঙ্গলবার (৩০ জুন) কাতারের দোহায় বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রতিনিধিরা।

কিন্তু এদিন ভিন্ন সুর শোনা গিয়েছে ইরানের উপ বিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাদির গলায়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, ‘চলতি সপ্তাহে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে কোনও বৈঠকের পরিকল্পনা তাদের জানা নেই। আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়ানো এই সংক্রান্ত খবরগুলো সত্য নয়।’ তাঁর ওই বক্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে, তাহলে কি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরার কোনও সম্ভাবনাই নেই?

 

রক্তের কালোবাজারির শিকড় কত গভীরে? তদন্তে নেমে গ্রেফতার ৩ ল্যাব টেকনিশিয়ান

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন