১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার রাজ্যের শ্রমিকদের জন্যে বড় ঘোষণা করল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকার। আগামী ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের জন্যে নতুন নূন্যতম মজুরি কাঠামো কার্যকর হতে চলেছে। গতকাল সোমবার (২৯ জুন) এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিংহ। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, বেতন পরিকাঠামো অনুযায়ী রাজ্য জুড়ে দুটি জোন ভাগ করা হয়েছে। একটি ‘এ’ এবং অন্যটি ‘বি’। জোন ‘এ’ তালিকায় রয়েছে, পুরসভা এলাকা, নোটিফায়েড এলাকা, থার্মাল পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন টাউনশিপ এবং উন্নয়ন কর্তৃপক্ষের অধীন অঞ্চল। ‘বি’ জোনে রয়েছে রাজ্যের বাকি অংশ।

নতুন মজুরি কাঠামো অনুযায়ী, জোন এ-তে অদক্ষ শ্রমিকদের জন্যে নূন্যতম মাসিক মজুরি ১০,৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ তাঁদের দৈনিক মজুরি ৪০৬ টাকার কাছাকাছি। অন্যদিকে জোন বি-তে অদক্ষ শ্রমিকদের জন্যে নূন্যতম মাসিক মজুরি ৯,৭৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দৈনিক ৩৭৫ টাকার সমান। জোন এ-তে অর্ধদক্ষ তথা সেমি স্কিলড শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন নির্ধারণ করা হয়েছে ১১,৬১৫ টাকা। তাঁদের দৈনিক মজুরি ৪৮৭ টাকার কাছাকাছি আর জোন বি-তে অর্ধদক্ষ তথা সেমি স্কিলড শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন নির্ধারণ করা হয়েছে ১০,৭৩৩ টাকা, তাঁদের দৈনিক মজুরি ৩৭৫ টাকার কাছাকাছি। অন্যদিকে দক্ষ তথা স্কিলড শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন নির্ধারণ করা হয়েছে ১২,৭৭৭ টাকা। আর জোন বি-তে স্কিলড শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন নির্ধারণ করা হয়েছে ১১,৮০৭ টাকা।

জোন এ-তে অত্যন্ত দক্ষ তথা হাইলি স্কিলড শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন নির্ধারণ করা হয়েছে ১৪,০৫৪ টাকা। অন্যদিকে হাইলি স্কিলড শ্রমিকদের মাসিক নূন্যতম বেতন নির্ধারণ করা হয়েছে ১২,৯৯০ টাকা। কোন কোন বিভাগে নতুন মজুরি কাঠামো প্রযোজ্য হবে? শ্রম দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, অটোমোবাইল গ্যারাজ, বিস্কুট শিল্প, বোতলজাতকরণ, ক্লিনিক্যাল ল্যাবরেটরি, ক্যুরিয়ার পরিষেবা, হোটেল-রেস্তরাঁ, তথ্যপ্রযুক্তি শিল্প, সিকিউরিটি সার্ভিস, বিউটি পার্লার, কাঠ ও আসবাব শিল্প-সহ মোট ৩১টি নির্ধারিত শিল্প ও পরিষেবা ক্ষেত্রে এই বেতন পরিকাঠামো কার্যকর হবে। যারা সপ্তাহে ৪৮ ঘন্টার বেশি সময় কাজ করেন।

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, ইস্তফা আরও ৮ কাউন্সিলরের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

ভেঙে গিয়েছে স্কুলের পরিচালন সমিতি, বেতন নিয়ে চিন্তা বাড়ছে রাজ্যের পার্শ্বশিক্ষকদের

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে গেলেন বহু মানুষ

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের