SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোটার তালিকার নিবিড় সংশোধন নিয়ে বিরোধীদের আপত্তি এবার পৌঁছল দেশের সর্বোচ্চ আদালতের দোরগোড়ায়। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে একাধিক প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের কাছে যৌথভাবে চিঠি পাঠাল বিরোধী জোট ‘ইন্ডিয়া’। চিঠিতে ২৩টি রাজনৈতিক দলের স্বাক্ষর বিশেষভাবে রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিয়েছে। উল্লেখযোগ্যভাবে, চিঠিতে আম আদমি পার্টি (আপ) এবং ডিএমকের স্বাক্ষর থাকায় বিরোধী শিবিরের ঐক্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

জানা গিয়েছে, গত ৮ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাবে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকেই প্রধান বিচারপতিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই বৈঠকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি (এসপি), সিপিএম-সহ মোট ২১ টি রাজনৈতিক সমীকরণ এবং কংগ্রেসের সঙ্গে মতপার্থক্যের জেরে তারা বৈঠক বয়কট করেছিল। অন্যদিকে, গত লোকসভা নির্বাচনের পর আম আদমি পার্টিও আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া’ জোট থেকে নিজেদের সরে যাওয়ার কথা ঘোষণা করেছিল। বিরোধী শিবির সূত্রে খবর, গত কয়েক সপ্তাহ ধরে আপ ও ডিএমকেকে আবার এই যৌথ উদ্যোগে সামিল করার জন্য একাধিক দফায় আলোচনা চলছে। এই সমন্বয়ের কাজে সময় লাগার কারণেই ৮ তারিখ ঘোষণা হওয়ার পরেও প্রায় ২২ দিন পর প্রধান বিচারপতির কাছে বিরোধী দলগুলির চিঠি পৌঁছোল বলে ওই সূত্রটির দাবি। আরও একটি সূত্রের মতে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে আপ ও ডিএমকেকে এই চিঠিতে স্বাক্ষর করতে রাজি করানোর চেষ্টা করেছিলেন। মঙ্গলবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ সমাজমাধ্যমে পোস্ট করে জানান, ২৩টি রাজনৈতিক দল এবং এক জন নির্দল সদস্যের স্বাক্ষরসহ চিঠিটি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে। পরে রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন সেই পোস্ট শেয়ার করে জানান, আম আদমি পার্টি এবং ডিএমকেও এই যৌথ আবেদনে অংশ নিয়েছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

উল্লেখ্য, ৮ জুনের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে জানিয়েছিলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন কথিত ‘ভোট চুরি’ এবং নির্বাচনী প্রক্রিয়ার অনিয়মের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ‘ইন্ডিয়া’ জোট। পাশাপাশি নিট প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই-সংক্রান্ত বিতর্কের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও আন্দোলন জোরদার করার কথা জানিয়েছিল বিরোধী জোট।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব