বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনৈতিক উত্তেজনার আবহে চাঞ্চল্যকর অভিযোগ কোচবিহারের সিতাইয়ে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে সিতাই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী ছিলেন তিনি। সেই বিজেপি নেতা তথা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী আশুতোষ বর্মার বাড়িতে ঢুকে হামলার চেষ্টার অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। বিজেপি নেতার অভিযোগ, তাঁকে খুনের ষড়যন্ত্র করা হয়েছিল। খুন করার উদ্দেশে ধৃত চার যুবককে পাঠিয়েছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া।  ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে চার যুবক আশুতোষ বর্মার বাড়িতে তার সঙ্গে দেখা করার কথা বলে তাঁর বাড়ি যান। তবে তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় নিরাপত্তারক্ষী তল্লাশি চালান। অভিযোগ, সেই সময় ধৃতদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার হয়। এরপরই সিতাই থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চার জনকে গ্রেফতার করে। ধৃতদের নাম চিরঞ্জিৎ বর্মণ, বিষ্ণুচন্দ্র বর্মণ, জয়দেব বর্মণ এবং জগৎচন্দ্র বর্মণ। মঙ্গলবার এই ঘটনার জেরে সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আশুতোষ বর্মা।

আরও পড়ুন: জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

বিজেপি নেতার দাবি, সম্প্রতি তিনি দিনহাটার মহকুমা শাসকের কাছে সিতাইয়ের তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়ার বিরুদ্ধে জাতিগত শংসাপত্র ব্যবহারের অভিযোগ জমা দিয়েছিলেন। পাশাপাশি তাঁর বিধায়ক পদ বাতিলের দাবিও তোলেন। আশুতোষের অভিযোগ, সেই ঘটনার জেরেই তাঁর উপর হামলার ছক কষা হয়েছিল। তিনি আরও দাবি করে, ধৃতদের মধ্যে জগৎচন্দ্র বর্মণ ও বিষ্ণুচন্দ্র বর্মণ তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ বলে পরিচিত। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল বিধায়ক সঙ্গীতা রায় বসুনিয়া। তাঁর বক্তব্য, নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই তিনি জেলার বাইরে রয়েছেন। ছেলের চিকিৎসার জন্য বাইরে থাকতে হচ্ছে বলেও জানান তিনি । জাতিগত শংসাপত্র নিয়ে আগেও তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, তবে নির্বাচন কমিশন তদন্তের পর তাঁর প্রার্থিতা বহাল রেখেছিল বলে দাবি করেন সঙ্গীতা। তিনি আরও বলেন, আশুতোষ বর্মার বাড়িতে যারা অস্ত্র নিয়ে ঢুকেছিলেন তাঁদের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। ধৃতদের তিনি চেনেন না বলেও দাবি করেন। বর্তমানে ধৃত চার যুবককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ঘটনার নেপথ্যের কারণ, তাঁদের উদ্দেশ্য এবং অস্ত্রের উৎস খতিয়ে দেখছে।

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

মুম্বই থেকে পাত্তাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

নেপালের সোনার দোকানে ২৫ লক্ষ টাকার গহনা চুরি, অশোকনগরে গ্রেফতার বাবা-ছেলে

স্যালাইন খুলতে গিয়েই বিপত্তি! ৩ মাসের শিশুর আঙুল কেটে দিল হাসপাতালের অস্থায়ী কর্মী

দুর্গা বেশে দিব্যাণী মণ্ডল, মহালয়ায় এবার ‘মহিষাসুরমর্দ্দিনী’-র ভূমিকায় ‘ফুলকি’?

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু