কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ক্ষমতা হারানোর দু’মাসের মধ্যেই পুরনো কর্মসূচি নতুনভাবে ফের চালু করার ঘোষণা করলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার (৩০ জুন) সমাজমাধ্যমে পোস্ট করে তিনি জানান, রাজনৈতিক কারণে ঘরছাড়া, নিপীড়িত বা মিথ্যা মামলায় জড়িয়ে পড়া তৃণমূল কর্মীদের আইনি সহায়তা দিতে ফের শুরু হচ্ছে ‘এক ডাকে অভিষেক’। যোগাযোগের জন্য একটি ফোন নম্বরও প্রকাশ করা হয়েছে।

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই তৃণমূলের সাংগঠনিক শক্তি এবং কর্মসূচি নিয়ে নানা প্রশ্ন উঠেছে। একই সঙ্গে একাধিক মামলায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি তাঁর কালীঘাটের বাড়িতেও তল্লাশি চালায় সিআইডি। এই পরিস্থিতিতেই কর্মীদের পাশে থাকার বার্তা দিয়ে পুরনো কর্মসূচিকে নতুনভাবে সামনে আনলেন তিনি। ভোট-পরবর্তী পরিস্থিতিতে দলের আন্দোলনও তেমন চোখে পড়েনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় ধর্না ও মিছিল করলেও রাজ্যজুড়ে বড় কোনও সাংগঠনিক কর্মসূচি দেখা যায়নি। মে মাসে সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। অভিযোগ, তাঁর কনভয়ে হামলা হয় এবং ডিমও ছোড়া হয়। নিরাপত্তার মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসেন তিনি।

আরও পড়ুনঃ বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

এদিকে, অভিষেকের নতুন উদ্যোগ নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিদ্রোহী তৃণমূল বিধায়ক আখরুজ্জামানের দাবি, শুধুমাত্র ফোন নম্বর দিয়ে কর্মীদের পাশে থাকা সম্ভব নয়। তাঁর মতে, সংগঠনকে শক্তিশালী করতে হলে কর্মীদের কাছে সরাসরি পৌঁছতে হবে। অন্যদিকে, বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন। উল্লেখ্য, ২০২১ সালের পর প্রথমে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রকে কেন্দ্র করে ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি শুরু হয়েছিল। পরে তা গোটা রাজ্যে বিস্তৃত হয়। বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে এই কর্মসূচি তৃণমূলের সংগঠনকে কতটা চাঙ্গা করতে পারে, সেটাই এখন দেখার বিষয়। 

১১ জুলাইয়ের পরে কেন্দ্রে মন্ত্রিসভার রদবদল, বড় দায়িত্ব পেতে চলেছেন অমিত শাহ?

মেসির হাতে বিশেষ উপহার তুলে দেবেন কেপ ভার্দের প্রেসিডেন্ট, আচমকা কি হল?

কোচকে প্রাণনাশের হুমকি, দেশে ফেরা দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়দের নিরাপত্তায় দাঙ্গা পুলিশ

বিজেপি নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হাজির চার যুবক, তার পর যা ঘটল শুনলে…

মুম্বই থেকে পাত্তাড়ি গোটালেন হার্দিক পাণ্ড্য, কোথায় গেলেন?

ভিয়েতনামে রেস্তোরাঁয় ঢুকে ভারতীয় পরিবারের তাণ্ডব, ভিডিও ভাইরাল হতেই বিতর্ক তুঙ্গে

জমি দখল থেকে তোলাবাজি, ধর্ষণের অভিযোগও! গ্রেফতার তৃণমূল নেতা সুদর্শন বর

মাফিয়া-গুন্ডাদের‌ সাক্ষাৎ যম, অবসর নিলেন বিহারের ‘হান্টারওয়ালি ম্যাডাম’ শোভা ওহাতকর

কর্মীদের পাশে দাঁড়াতে হেল্পলাইন খুললেন অভিষেক, ফেরালেন পুরনো কর্মসূচি

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের