পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে আফগানিস্তান পাকিস্তান-সীমান্ত। দুই পক্ষই একে অপরের উপর হামলা চালানোর খেলায় মেতেছে। একদিন আগেই আফগানিস্তানে হামলা চালিয়েছিল পাকিস্তান। তার প্রতিশোধ নিতেই এবার পাল্টা হামলা চালিয়েছে আফগানিস্তান। তালিবান সরকারের দাবি, তারা পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা স্থানগুলোতে ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে)-এর ঘাঁটি ছিল।

জানা গিয়েছে , এই ধারাবাহিক হামলায় পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করা হয়। আফগানিস্তান-ভিত্তিক টোলোনিউজ তাদের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে এই হামলার কথা উল্লেখ করেছে। জানিয়েছে, আফগানিস্তানের অভ্যন্তরে সাধারণ নাগরিকদের লক্ষ্য করে অন্তর্ঘাতমূলক অভিযান ও হামলার প্রতিশোধ হিসেবে পাকিস্তানের এই স্থানগুলো বেছে নেওয়া হয়েছিল।খাইবার পাখতুনখাওয়ার সারান এলাকার একটি স্কুলকে লক্ষ্য করে  বিমান হামলা চালানো হয়েছে। তালিবানের দাবি, স্কুলটি আইএসআইএস জঙ্গিদের আস্তানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।  

আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, আকাশপথে হামলায় বেশ কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। তবে এই হামলায় কোনও সাধারণ মানুষের প্রাণহানি হয়নি। রবিবার (২৮ জুন) আফগানিস্তান সীমান্তে পাকিস্তানের ধারাবাহিক প্রাণঘাতী বিমান হামলার প্রায় দুই দিন পর এই ড্রোন হামলাগুলো চালানো হয়েছে । আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন (ইউএনএএমএ)-এর মতে, পাকিস্তানি হামলায় অন্তত ২৮ জন  সাধারণ নাগরিক নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। তবে তার আগে শনিবার (২৭ জুন) পাকিস্তানের করাচির আধাসেনা ঘাঁটিতে জঙ্গি হামলায় তিন পাক জওয়ানের মৃত্যু হয়। সেই হামলা আফগানিস্তান চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।  তার পরই আফগানিস্তানে অভিযান শুরু করে পাক সেনা।

ভয়াবহ দুর্ঘটনা! কোচিং সেন্টারের ছাদ ভেঙে ১৪ শিশুর মৃত্যু

কমল রান্নার গ্যাসের দাম, স্বস্তিতে আমজনতা

ফের প্রশাসনিক স্তরে বড় রদবদল, অতিরিক্ত দায়িত্বে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের সচিব

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা! আগুনে পুড়ে নিহত ৭, আহত ২২

খুব রোগা? দ্রুত ওজন বাড়াতে পাতে রাখুন এই ৮ খাবার

জানেন কলা কেন বাঁকা হয়? কারণ শুনলে অবাক হবেন

দুংসংবাদ ব্রাজিল শিবিরে, চোটের কারণে নরওয়ের বিরুদ্ধে অনিশ্চিত পাকেতা!

কেতন হত্যাকাণ্ডের পর লোহাগড়ে পর্যটকদের উপচে পড়া ভিড়, সবার নজর ‘সিয়া পয়েন্টে’

জোর ধাক্কা ট্রাম্পের, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখল মার্কিন শীর্ষ আদালত

আমেরিকায় মেয়েদের খেলাধুলোয় ‘নিষিদ্ধ’-ই থাকছে তৃতীয় লিঙ্গধারীরা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে রক্তারক্তি কাণ্ড, শিক্ষকের বুকে ছুরি গেঁথে দিল নাবালক ছাত্র

পাকিস্তানে আইএস ঘাঁটিতে আকাশপথে হামলা আফগানিস্তানের

জুলাইতে অস্ত যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, সতর্ক থাকুন এই ৩ রাশির জাতক-জাতিকারা

জেনে নিন জুলাইয়ে কোন রাশির জাতক-জাতিকাদের খুলে যেতে পারে ভাগ্যের দরজা